Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

4. 00181761000 সুরাঃ আলে ইমরান ৩ ১৯২ পারাঃ ৪ “সকলের পলায়নের পর যে কয়েজন মহান ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-এর সাথে অবস্থান করছিলেন এবং এক এক করে শহীদ হয়েছিলেন, তাদেরকে তিনি বলে চলছিলেনঃ “তাদেরকে বাধা প্রদান করতঃ জান্নাতে চলে যাবে ও জান্নাতে আমার বন্ধু হবে এমন কেউ আছ কি?' মক্কায় উবাই ইবনে খালফ শপথ করে বলেছিল, “আমি রাসূলুল্লাহ সেঃ)-কে হত্যা করবো ।” রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট এ সংবাদ পৌছলে তিনি বলেন, “সে তো নয় বরং ইনশাআল্লাহ আমিই তাকে হত্যা করবো ।" উহুদের যুদ্ধে সেই দুরাচার আপাদমস্তক লৌহ বর্ম পরিহিত হয়ে রাসূলুল্লাহ সেঃ)-এর দিকে অগ্রসর হয় এবং বলতে বলতে আসেঃ “যদি মুহাম্মাদ বেঁচে যান তবে আমি নিজেকেই ধ্বংস করে দেবো'। এদিকে হযরত মুসআব ইবনে উমায়ের রোঃ) এ দুরাচারের দিকে অগ্রসর হন। তার সারা দেহ লৌহবর্মে আবৃত ছিল। শুধুমাত্র কপালের সামান্য অংশ দেখা যাচ্ছিল। তিনি এ স্থান লক্ষ্য করে স্বীয় বর্শা দ্বারা সামান্য আঘাত করেন। তা ঠিক লক্ষ্যস্থলেই লেগে যায়। এর ফলে সে কীপতে কাপতে ঘোড়া হতে পড়ে যায়। আঘাত প্রাপ্ত স্থান হতে রক্তও বের হয়নি, অথচ তার অবস্থা এই ছিল যে, সে উচ্ছ্বসিত হয়ে পড়েছিল। তার লোকেরা তাকে উঠিয়ে সেনাবাহিনীর নিকট নিয়ে যায় এবং সান্ত্বনা দিতে থাকে যে, বেশী আঘাত তো লাগেনি, তুমি এত কাপুরুততা প্রদর্শন করছো কেন? অবশেষে সে তাদের বিদ্রীপে বাধ্য হয়ে বলে, “আমি শুনেছি যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমি উবাইকে হত্যা করবো ।' তোমরা এটা নিশ্চিতরূপে জেনে রেখো যে, আমি বাচতে পারি না। এটা তোমরা মনে করো না যে, এ সামান্য আচড়ে কি হতে পারে? যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে তার শপথ! যদি সারা আরববাসীকে রাসূলুল্লাহ (সঃ)-এর নিজ হাতের এ সামান্য আঘাত লাগতো তবে সবাই ধ্বংস হয়ে যেতো ।” এরকম অস্থিরভাবে ছটফট করতে করতে সেই পাপিষ্টের প্রাণবায়ু নির্গত হয়ে যায়। “মাগাযী-ই-মুহাম্মাদ ইবনে ইসহাকে" রয়েছে যে, যখন এ লোকটি রাসূলুল্লাহ সেঃ)-এর সম্মুখীন হয় তখন সাহাবীগণ তার মোকাবিলা করার ইচ্ছে প্রকাশ করেন কিন্তু তিনি তাদেরকে বাধা দেন এবং বলেনঃ “তাকে আসতে দাও ।” যখন সে নিকটবর্ত হয় তখন রাসূলুল্লাহ (সঃ) হযরত হারিস ইবনে সাম্মার (রাঃ) হাত হতে বর্শা নিয়ে তার উপর আক্রমণ করেন। তার হাতে বর্শা দেখেই সে কেঁপে উঠে। সাহাবীগণ (রোঃ) তখনই বুঝে নেন যে, তার মঙ্গল নেই।

— পৃষ্ঠা ১৯৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।