৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৯০ পারাঃ ৪ হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ) আগমন করলে উক্ত হাজী সাহেব তাকে বলেন, “আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেত চাই ।' তিনি বলেন, “জিজ্ঞেস করুন।' তিনি বলেন, “আপনাকে এ বায়তুল্লাহ শরীফের কসম দিয়ে বলছি, আপনি কি জানেন যে, হযরত উসমান ইবনে আফ্ফান (রাঃ) উহুদের যুদ্ধে পলায়ন করেছিলেন” তিনি উত্তরে বললেন, হ্যা। লোকটি পুনরায় জিজ্ঞেস করেন, এ সংবাদ কি আপনার জানা আছে যে, তিনি বদরের যুদ্ধেও যোগদান করেননি? তিনি বলেন , হ্যা” । লোকটি আবার প্রশ্ন করেন, “এ খবর কি আপনি অবগত আছেন যে, তিনি বায়'আতুর রিষওয়ানেও অংশগ্রহণ করেননি? তিনি বলেন, “এটাও সঠিক কথা ।' এবারে লোকটি খুশী হয়ে তাকবীর পাঠ করেন । হযরত আবদুল্লাহ (রাঃ) তখন বলেন “এদিকে আসুন। এখন আমি আপনার নিকট বিস্তারিত ঘটনা বর্ণনা করছি। উহুদের যুদ্ধ হতে পলায়ন তো আল্লাহ তা'আলা ক্ষমা করে দিয়েছেন। বদরের যুদ্ধে তার অনুপস্থিতির কারণ ছিল এই যে, তার বাড়িতে রাসূলুল্লাহ (সঃ)-এর কন্যা ছিলেন এবং সে সময় তিনি কঠিন রোগে ভুগছিলেন । তাই রাসূলুল্লাহ (সাঃ) তাকে বলেছিলেন, তুমি মদীনাতেই অবস্থান কর। আন্মাহ তা'আলা তোমাকে এ যুদ্ধে অংশ গ্রহণের পুণ্য দান করবেন এবং যুদ্ধলন্ধ মালেও তোমার অংশ থাকবে । বায়'আতুর রিষওয়ানের ঘটনা এই যে, তাকে তিনি মক্কাবাসীদের নিকট স্বীয় পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন । কেননা, মক্কাবাসীদের নিকট তার যেমন সম্মান ছিল অন্য কারও ছিল না। তার মক্কা গমনের পর এ বায় 'আত গ্রহণ করা হলে রাসূলুল্লাহ (সঃ) স্বীয় দক্ষিণ হস্ত উঠিয়ে বললেন, 'এটা উসমানের হাত” অতঃপর তিনি এ হাতখানা তার অন্য হাতের উপর রাখেন (যেন তিনি বায়“আত গ্রহণ করলেন)।' তারপর তিনি লোকটিকে বললেন, “এখন প্রস্থান করুন এবং এ ঘটনাটি সঙ্গে নিন।” | এরপর আল্লাহ পাক বলেনঃ “যখন তোমরা শক্রগণ হতে পলায়ন করে পর্বতের উপরে আরোহণ করছিলে এবং ভয়ের কারণে কারও দিকে ফিরেও দেখছিলে না, আর রাসূল (সঃ) তোমাদেরকে পশ্চাৎ হতে আহ্বান করছিলেন এবং তোমাদেরকে বুঝিয়ে বলছিলেন, তোমরা পলায়ন করো না, বরং ফিরে এসো ।” হযরত সুদ্দী (রঃ) বলেন যে, মুশরিকদের এ আকস্মিক প্রচণ্ড পথে প্রত্যাবর্তন করেন এবং কেউ কেউ পর্বতের শিকরে আরোহণ করেন। আল্লাহর রাসূল সেঃ) তাদেরকে পিছন হতে ডাক দিয়ে বলছিলেনঃ “হে আল্লাহর
— পৃষ্ঠা ১৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।