৮৬. 301791781/10-0017 সুরাঃ আলে ইমরান ৩ ১৮৯ পারাঃ ৪ (রাঃ)-এর এ সৌজন্য তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তার মধ্যে বিদ্যমান ছিল। সীরাতে ইবনে ইসহাকের মধ্যে রয়েছে, হযরত যুবাইর ইবনে আওয়াম (রাঃ) বলেনঃ “আমি স্বয়ং দেখেছি যে, মুশরিকরা মুসলমানদের প্রথম লুঙ্গী উচু করে দ্রুত দৌড়াতে থাকে। কিন্তু এরপরে যখন তীরন্দাজগণ কে্দ্রস্থল পরিত্যাগ করে এবং কাফিরেরা একত্রিত হয়ে পিছন দিক হতে আমাদেরকে ভীষণভাবে আক্রমণ করে ও একজন সশব্দে ঘোষণা করে যে, রাসূলুল্লাহ (সঃ) শহীদ হয়েছেন। তখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো হয়ে যায়। নচেৎ আমরা তাদের পতাকা বাহক পর্যন্ত পৌছে গিয়েছিলাম এবং তার হাত হতে পতাকা নীচে পড়ে ওটা উঠিয়ে নিয়েছিল এবং কুরায়েশরা পুনরায় একত্রিত হয়েছিল৷ হযরত আনাস ইবনে মালিকের চাচা হযরত আনাস ইবনে নাধ্্র (রাঃ) এ পরিস্থিতি দেখে হযরত উমার (রাঃ), হযরত তালহা (রাঃ) প্রভৃতির নিকট আগমন করতঃ বলেনঃ “আপনারা সাহস হারিয়েছেন কেন? তারা বলেনঃ 'রাসূলল্লাহ তো শহীদ হয়েছেন।" হযরত আনাস (রোঃ) বলেনঃ “তাহলে আপনারা জীবিত থেকে কি করবেন? একথা বলে তিনি শক্রদের মধ্যে ঝাঁপিয়ে পড়েন। অতঃপর বীর-বিক্রমে যুদ্ধ করতে করতে অবশেষে শাহাদাত বরণ করেন। ইনি বদরের যুদ্ধে যোগদান করতে পারেননি। তাই তিনি অঙ্গীকার করে বলেছিলেনঃ “আগামী কোন দিনে সুযোগ আসলে দেখা যাবে ।” এ যুদ্ধে তিনি উপস্থিত ছিলেন। যখন মুসলমানদের মধ্যে এ ব্যাকুলতা প্রকাশ পায় তখন তিনি বলেনঃ “হে আল্লাহ! আমি মুসলমানদের এ কার্যের জন্যে দায়ী নই এবং আমি মুশরিকদের এ কার্য হতে সম্পূর্ণরূপে মুক্ত।' অতঃপর তিনি তরবারী নিয়ে সম্মুখে অগ্রসর হন। পথে হযরত সা'দ ইবনে মু'আযের সঙ্গে তার সাক্ষাৎ হয় এবং তাকে বলেন, কোথায় যাচ্ছেন? আমি তো উহুদ পাহাড় হতে জান্নাতের স্বাণ পাচ্ছি।' এ কথা বলেই মুশরিকদের মধ্যে টুকে পড়েন এবং অত্যন্ত বীরত্বের সাথে যুদ্ধ করে অবশেষে শাহাদাত লাভ করেন । তার শরীরে তীর ও তরবারীর আশিটিরও বেশী যখম ছিল তাকে চিনবার কোন উপায় ছিল না। অঙ্গুলির গ্রন্থি দেখে চেনা গিয়েছিল ।' সহীহ বুখারীর মধ্যে রয়েছে যে, একজন হাজী বায়তুল্লাহ শরীফে একটি জনসমাবেশ দেখে জিজ্ঞেস করেন, এ লোকগুলো কে?' উত্তরে বলা হয়ঃ 'কুরায়েশী”। তিনি পুনরায় জিজ্ঞেস করেন, তাদের শায়েখ কে?' বলা হয়, “হযরত আবদুল্লাহ ইবনে উমার (রাঃ)।” তখন
— পৃষ্ঠা ১৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।