৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৮৮ পারাঃ ৪ জানাযা সেখানেই থেকে যায়। এভাবে সত্তরজন শহীদকে আনা হয় এবং সত্তরবার হযরত হামযা (রাঃ)-এর জানাযার নামায পড়া হয়। (মুসনাদ-ই- আহমাদ) সহীহ বুখারী শরীফের মধ্যে হযরত বারা' (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “মুশরিকদের সাথে আমাদের উহুদের যুদ্ধ সংঘটিত হয়। রাসূলুল্লাহ সেঃ) তীরন্দাজদের একটি দলকে একটি পৃথক স্থানে নিযুক্ত করেন এবং হযরত আবদুল্লাহ ইবনে যুবায়ের (রাঃ)-কে তাদের নেতৃত্ ভার অর্পণ করেন। তাদেরকে নির্দেশ প্রদান পূর্বক বলেনঃ “যদি তোমরা আমাদেরকে তাদের উপর জয়যুক্ত দেখতে পাও তবুও এখান হতে সরে যেয়ো না। আর তারা আমাদের উপর বিজয়ী হলেও তোমরা এ স্থান পরিত্যাগ করো না।* যুদ্ধ শুরু হওয়া মাত্রই আল্লাহর ফযলে মুশরিকদের চরণগুলো পিছনে সরে পড়ে । এমনকি নারীগণও লুঙ্গী উচু করতঃ পর্বতের উপর এদিক ওদিক দৌড়াতে আরন্ত করে। তখন তীরন্দাজ দলটি “গনীমত' “গনীমত' বলতে বলতে নীচে নেমে আসে । তাদের নেতা তাদেরকে বার বার নিষেধ করা সত্ত্বেও তারা তার কথায় কর্ণপাত করে না। এ সুযোগে মুশরিকরা মুসলমানদেরকে পিছন দিক থেকে আক্রমণ করে । ফলে সত্তরজন মুসলমান শহীদ হন। আবূ সুফইয়ান একটি পাহাড়ের উপর দাড়িয়ে বলেনঃ “মুহাম্মাদ (সঃ) আছে কিঃ আবূ বকর কি বিদ্যমান আছেঃ উমার জীবিত আছে কি"? কিন্তু রাসূলুল্লাহ (সঃ)-এর নির্দেশক্রমে সবাই নীরব থাকেন। তখন তিনি আত্মহারা হয়ে বলতে থাকেনঃ “এরা সবাই আমাদের তরবারীর ঘাটে অবতরণ করেছে । এরা জীবিত থাকলে অবশ্যই উত্তর দিত।” তখন হযরত উমার (রাঃ) অধৈর্য হয়ে বলে উঠেন £ “হে আল্লাহর শক্র! তুমি মিথ্যাবাদী । আল্লাহর ফযলে আমরা সবাই বিদ্যমান রয়েছি এবং তোমাকে ধ্বংসকারী আল্লাহ আমাদেরকে জীবিত রেখেছেন ।" তারপরে এ সব কথাবার্তা হয় যেগুলো উপরে বর্ণিত হয়েছে। সহীহ বুখারী শরীফে হযরত আয়েশা সিদিিকা (রাঃ) হতে বর্ণিত আছে যে, উহুদের যুদ্ধে মুশরিকদের পরাজয় ঘটে এবং ইবলীস উচচৈঠস্বরে ডাক দিয়ে বলেঃ “হে আল্লাহর বান্দারা! তোমরা পিছনের সংবাদ লও। আগের দল পিছনের উপর পতিত হয়েছে।' হযরত হুযায়ফা (রাঃ) দেখেন যে, মুসলমানদের তরবারী তার পিতা হযরত ইয়ামান (রাঃ)-এর উপর বর্ষিত হচ্ছে। বার বার তিনি বলেনঃ “হে আল্লাহর বান্দারা । ইনি আমার পিতা হযরত ইয়ামান (রাঃ)।” কিন্তু কে শুনে কার কথা । তিনি এভাবেই শহীদ হয়ে যান। কিন্তু হযরত হুযায়ফা (রাঃ) কিছুই না বলে শুধুমাত্র বললেনঃ “আল্লাহ তোমাদেরকে ক্ষমা করুন।' হযরত হুযাইফা
— পৃষ্ঠা ১৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।