Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৮৬ পারাঃ ৪ আল্লাহই সর্বোচ্চ ও মহাসম্মানিত'। আবূ সুফইয়ান জিজ্ঞেস করেনঃ 'বল মুহাম্মাদ (সঃ) কোথায়? আবূ বকর কোথায়? উমার (রাঃ) কোথায়? তিনি বলেন, “এই তো এখানেই রাসূলুল্াহ সেঃ), ইনিই হচ্ছেন হযরত আবূ বকর (রাঃ), আর আমিই হচ্ছি উমার ৷" আবূ সুফইয়ান তখন বলেনঃ “এটা বদরের যুদ্ধেরই প্রতিশোধ । এভাবেই রৌদ্র ও ছায়া পরিবর্তিত হয়ে থাকে। যুদ্ধের দৃষ্টান্ত তো কুপের বালতির ন্যায়।” হযরত উমার (রাঃ) বলেনঃ “এটা সমান কখনই নয়। তোমাদের নিহত ব্যক্তিরা জাহান্নামে গিয়েছে এবং আমাদের শহীদগণ জান্নাতে গিয়েছেন ।” আবু সুফইয়ান তখন বলেনঃ “যদি এটাই হয় তবে তো অবশ্যই আমরা ক্ষতির মধ্যে রয়েছি। জেনে রেখো, তোমাদের নিহত ব্যক্তিদের কতগুলোকে তোমরা নাক কান কর্তিতও পাবে । আমাদের নেতৃস্থানীয় লোকদের এটা অভিমত ছিল না বটে, তবে এটা আমাদের নিকট মন্দ বলেও মনে হয়নি।” এ হাদীসটি গারীব এবং এ গল্পটিও বিস্ময়কর । এটা হযরত ইবনে আব্বাস (রাঃ) হতে মুরসালারূপে বর্ণনা করা হয়েছে। তিনিও তার পিতা কেউই উহুদের যুদ্ধে বিদ্যমান ছিলেন না । মুসতাদরিক-ই-হাকিমের মধ্যেও এ হাদীসটি বর্ণিতু হয়েছে। মুসনাদ-ই-ইবনে আবি হাতিম এবং বায়হাকী (রাঃ)-এর 3: | ০ -এর মধ্যেও এটা বর্ণিত আছে। তাছাড়া বিশুদ্ধ হাদীসসমূহে এর কতক অংশের সত্যতার সাক্ষ্য বিদ্যমান। মুসনাদ-ই- আহমাদের মধ্যে হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেনঃ “উহুদের যুদ্ধের দিন স্ত্রীলোকেরা মুসলমান সৈনিকদের পিছনে অবস্থান করছিলেন এবং আহতদের দেখাশুনা করছিলেন। আমার তো পূর্ণ বিশ্বাস ছিল যে, সেদিন আমাদের কেউই দুনিয়া লিক্মু ছিলেন না । বরং সেদিন যদি আমাকে এঁ কথার উপর শপথ করানো হতো তবে আমি শপথ করতাম ।' কিন্তু কুরআন কারীমে (9%। (৫5 অর্থাৎ “তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া লিক্গুও ছিল" এ আয়াতর্টি তীর্থ হয়। যখন সাহাবীগণ দ্বারা রাসূলুল্লাহ (সঃ) -এর নির্দেশের বিপরীত কার্য সাধিত হয় এবং তার অবাধ্যতা প্রকাশ পায় তখন তাদের পদসমূহ যুদ্ধক্ষেত্রে টলায়মান হয়ে পড়ে । রাসূলুল্লাহ (সঃ)-এর সঙ্গে শুধুমাত্র সাতজন আনসারী এবং দু'জন মুহাজির অবশিষ্ট থাকেন। যখন মুশরিকরা রাসূলুল্লাহ (সঃ)-কে চতুর্দিক থেকে ঘিরে নেয় তখন তিনি বলেনঃ “আন্নাহ তা'আলা এ ব্যক্তির উপর করুণা বর্ষণ করবেন যে তাদেরকে সরিয়ে দেবে । এ কথা শুনে একজন আনসারী দাড়িয়ে যান এবং একাকী অত্যন্ত বীরত্বের সাথে শক্রর মোকাবিলা করেন। কিন্তু শেষে তিনি শহীদ হয়ে যান। আবার কাফিরেরা

— পৃষ্ঠা ১৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।