৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৮৫ পারাঃ ৪ অন্য কোন যুদ্ধে করা হয়নি। এ সম্বন্ধেই আল্লাহ তা'আলা বলেন, “আল্লাহ স্বীয় ফল উল্টো হয়ে যায়।' কোন কোন লোক দুনিয়ালোতী হয়ে রাসূলুল্লাহ (সঃ)-এর অবাধ্য হয়ে যায়, অর্থাৎ কয়েকজন তীরন্দাজ, যাদেরকে রাসূলুল্লাহ (সঃ) পর্বত ঘাঁটিতে দাড় করিয়ে দিয়ে নির্দেশ দিয়েছিলেন- “এখান হতে তোমরা শক্রদের গতিবিধি লক্ষ্য কর যে, তারা যেন আমাদের পিছনের দিক দিয়ে আসতে না পারে, যদি তোমরা দেখ যে, আমরা পরাজিত হয়ে চলেছি তবুও তোমরা স্বীয় স্থান হতে সরে যেয়ো না। আর যদি তোমরা দেখতে পাও যে, সবদিক দিয়েই আমরা জয়যুক্ত হয়েছি, তবুও তোমরা গনীমত লুটের উদ্দেশ্যে স্বীয় জায়গা পরিত্যাগ করো না।” যখন রাসূলুল্লাহ সেঃ) বিজয় লাভ করেন তখন তীরন্দাজগণ তার নির্দেশ পরিবর্তন করে এবং তারা তাদের স্থান ছেড়ে দিয়ে মুসলমানদের সাথে মিলিত হয় ও গনীমতের মাল জমা করতে আরল্ত করে। পর্বত ঘাটি শূন্য পেয়ে মুশরিকরা পলায়ন বন্ধ করে এবং ভাবনা চিন্তা করে এ জায়গায় আক্রমণ চালিয়ে দেয়। যে কয়েকজন মুসলমান তখনও তথায় স্থির ছিলেন তারা শহীদ হয়ে যান। তখন তারা পিছন দিক থেকে মুসলমানদেরকে তাদের অজ্ঞাতে এমন ভীষণভাবে আক্রমণ করে যে, মুসলমানদের চরণসমূহ টলটলায়মান হয়ে যায় এবং প্রথম দিনের বিজয় লাভ পরাজয়ে পরিবর্তিত হয়। অতঃপর এ গুজব ছড়িয়ে পড়ে যে, রাসূলুল্লাহ (সঃ) শহীদ হয়েছেন এবং যুদ্ধের পরিস্থিতি মুসলমানদের মনে এর বিশ্বাস জন্মিয়ে দেয়। অল্পক্ষণ পরেই মুসলমানদের দৃষ্টি তার পবিত্র মুখমণ্ডলে পতিত হয় তখন তারা সমস্ত বিপদ ভুলে যান এবং আনন্দের আতিশয্যে তারা রাসূলুল্লাহ (সঃ)-এর দিকে ঝাঁপিয়ে পড়েন। রাসূলুল্লাহ (সঃ) এ দিকে আসছিলেন এবং বলছিলেনঃ “এ লোকদের উপর আল্লাহর কঠিন ক্রোধ বর্ষিত হোক যারা আল্লাহর রাসূল (সেঃ)-এর চেহারা রক্তাক্ত করে দিয়েছে। তাদের কোনই অধিকার ছিল না যে, এভাবে তারা আমাদের উপর জয়যুক্ত হতে পারে । বর্ণনাকারী বলেনঃ অল্পক্ষণ পরেই আমরা শুনি যে, আবূ সুফইয়ান পাহাড়ের নীচে দীড়িয়ে 'বলছেন, “হে হোবল! আপনার মস্তক উন্নত হোক, হে হোবল! আপনামর মস্তক উন্নত হোক । আবূ বকর কোথায়? উমার কোথায়?' হযরত উমার (রোঃ) রাসূলুল্লাহ সেঃ)-কে জিজ্ঞেস করেনঃ “আমাকে অনুমতি হলে আমি তাকে উত্তর দেই ।, ,তিনি অনুমতি ;দেন। হযরত উমার (রাঃ) তখন উত্তরে বলেনঃ92115% ৮ 1 অর্থাৎ 'আল্লাহই সর্বোচ্চ ও মহাসম্মানিত,
— পৃষ্ঠা ১৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।