4৬. 001791721/80.007 সুরাঃ আলে ইমরান ৩ ১৭ পারাঃ ৩ হযরত আয়েশা (রাঃ) প্রমুখেরও এটাই উক্তি । মু'জাম-ই-কাবীর গ্রন্থে হাদীস রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমার উম্মতের উপর আমার শুধু তিনটি , জিনিসের ভয় রয়েছে। (১) প্রথম ভয় মালের আধিক্যে । কেননা, এরই কারণে হিংসা বিদ্বেষের সৃষ্টি হবে এবং পরস্পরের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে । (২) দ্বিতীয় ভয় এই যে, তারা আন্লাহর কিতাবের ব্যাখ্যার পিছনে লেগে পড়বে, অথচ ওর প্রকৃত ভাবার্থ একমাত্র আল্লাহই জানেন। আর যারা গভীর জ্ঞানের অধিকারী তারা বলে ওর উপর আমাদের বিশ্বাস রয়েছে। (৩) তৃতীয় ভয় এই যে, তারা বিদ্যা অর্জন করে তা নষ্ট করে দেবে এবং কোনই গ্রাহ্য করবে না।" এ হাদীসটি সম্পূর্ণ গারীব। অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কুরআন কারীম এ জন্যে অবতীর্ণ হয়নি যে, একটি আয়াত অন্য আয়াতের বিপরীত হবে । যা তোমরা বুঝতে পার তার উপর আমল কর এবং যা অস্পষ্ট তার উপর বিশ্বাস স্থাপন কর।' (তাফসীর-ই-ইবনে মিরদুওয়াই) হযরত ইবনে আব্বাস (রাঃ), হযরত উমার ইবনে আবদুল আযীয (রঃ) এবং হযরত মালিক ইবনে আনাস (রঃ) হতেও এটাই বর্ণিত আছে যে, গভীর জ্ঞানের অধিকারী লোকেরাও এর প্রকৃত অর্থ অবগত হন না। তবে তারা ওর উপর বিশ্বাস রাখেন। হযরত ইবেন মাসউদ (রাঃ) বলেন যে, এর- জটিল ব্যাখ্যা একমাত্র আল্লাহ তা“আলাই জানেন। পূর্ণ জ্ঞানের অধিকারী ব্যক্তিরা এ কথাই - বলেন যে, ওগুলোর উপর তীদের ঈমান রয়েছে। হযরত উবাই ইবনে কা'বও (রাঃ) একথাই বলেন। ইমাম ইবৃনে জারীরও (রঃ) এটাই পছন্দ করেন। এ উক্তিগুলো হচ্ছে এ দলের যাঁরা (৫01 খু) শব্দের উপর বিরতি আনয়ন. করতঃ পরবর্তী বাক্যকে এর থেকে পৃথক করে থাকেন। অন্য একটি দল (404) শব্দের উপর বিরতি না এনে (45 ০১) শব্দের উপর বিরতি এনে থাকেন (ওয়াকৃফ্ করে থাকেন)। অধিকাংশ ব্যাখ্যাতা ও শাস্ত্রের মূলনীতির উপর পাগ্িত্য অর্জনকারী ব্যক্তিগণও একথাই বলেন। তাদের বড় দলীল এই যে, যে কথা বোধগম্য নয় তা বলা ঠিক নয়। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলতেনঃ '্ঞানে সুপ্রতিষ্ঠিত ব্যক্তিগণের মধ্যে আমি একজন ।' হযরত মুজাহিদ (রঃ) বলেন, পরিপক্ক জ্ঞানের অধিকারী ব্যক্তিগণও অস্পষ্ট আয়াত সমূহের ব্যাখ্যা জানেন। হযরত মুহাম্মদ ইবনে জাফর ইবনে যুবাইর (রঃ) বলেনঃ “প্রকৃত ব্যাখ্যা এবং ভাবার্থ একমাত্র আল্লাহই জানেন এবং যারা জ্ঞানে পরিপক্ক তারা বলেনঃ “আমরা এগুলোর উপর ঈমান এনেছি” । অতঃপর তারা স্পষ্ট আয়াতের দ্বারা অস্পষ্ট আয়ান্তের ব্যাখ্যা করে থাকেন। ফলে কারও মুখ খোলার প্রশ্নই উঠে না । অথচ [বু
— পৃষ্ঠা ১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।