Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10.007 সুরাঃ আলে ইমরান ৩ ১৭২ পারাঃ ৪ অর্থাৎ “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন উপাস্য নেই, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল পাঠ করে, তার জন্যে জান্নাতের আটটি দরজাই খুলে দেয়া হয়, সে যেটা দিয়ে ইচ্ছে ভেতরে প্রবেশ করবে ।' আমীরুল মুমিনীন হযরত উসমান (রাঃ) সুন্নাত অনুযায়ী অযু করেন অতঃপর বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সঃ)-এর মুখে শুনেছি, তিনি বলেছেনঃ “যে ব্যক্তি আমার মত অযু করে, অতঃপর খাঁটি অন্তরে দু'রাকা“আত নামায আদায় করে, আল্লাহ তা'আলা তার পাপ মার্জনা করে দেন' | (সহীহ বুখারী ও মুসলিম) এটাই সেই কল্যাণময় আয়াত যা অবতীর্ণ হওয়ার সময় ইবলীস কাদতে আরন্ত করেছিল। (মুসনাদ-ই-আবদুর্‌ রায্যাক), মুসনাদ-ই-আবু ইয়া'লার মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ £4 421) 4 খুব বেশী করে পাঠ কর এবং সদা-সর্বদা ক্ষমা প্রার্থনা করতে থাক। ইবলীস পাপের মাধ্যমে মানুষকে ধ্বংস করতে চায় এবং তার নিজের ধ্বংস রয়েছে লা-ইলাহা-ইল্লাল্লাহু পাঠে ও ক্ষমা প্রার্থনায় । এ অবস্থা দেখে ইবলীস মানুষকে প্রবৃত্তির উপাসনায় নিক্ষেপ্নী করেছে। সুতরাং মানুষ নিজেকে সঠিক পথের পথিক বলে মনে করে, অথচ সে ধ্বংসের পথে রয়েছে। কিন্তু এ হাদীসটির দু'জন বর্ণনাকারী দুর্বল । মুসনাদ-ই-আহমাদে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ ইবলীস বলেছিল, “হে আমার প্রভু! আপনার মার্ধাদার শপথ! আমি আদম সন্তানকে তাদের শেষ মুহুর্ত পর্যন্ত পথভ্রষ্ট করতে থাকবো ।' তখন আল্লাহ তাআলা বলেছিলেনঃ “আমার মাহাত্ম্য ও মর্যাদার শপথ! যে পর্যন্ত তারা আমার নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকবে সে পর্যন্ত তাদেরকে ক্ষমা করতেই থাকবো ।” মুসনাদ-ই-বাধ্যারে রয়েছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-কে বলেঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমি পাপকার্য করেছি।' তিনি বলেনঃ “তাওবা কর।' সে বলেঃ “আমি তাওবা করেছি, পরে আবার পাপকার্ষে লিপ্ত হয়ে পড়েছি।' তিনি বলেনঃ “পুনরায় তাওবা কর।" সে বলেঃ “আমার ছারা পুনরায় পাপকার্য সাধিত হয়েছে ।' তিনি বলেনঃ “পুনরায় তাওবা কর।' সে বলেঃ “আমি আবার পাপকার্ষে লিপ্ত হয়ে পড়েছি।" রাসূলুল্লাহ (সঃ) বলেন, “তুমি ক্ষমা প্রার্থনা করতেই থাক, শেষ পর্যন্ত শয়তান পরিশ্রান্ত হয়ে পড়বে ।' এর পর বলা হচ্ছে- “পাপ মার্জনা করার অধিকার একমাত্র আল্লাহ তা'আলারই রয়েছে ।' মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, একজন বন্দী রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট আগমন করতঃ বলেঃ “হে আল্লাহ! আমি আপনার দিকেই প্রত্যাবর্তিত হচ্ছি, মুহাম্মাদ (সঃ)-এর দিকে প্রত্যাবর্তিত হচ্ছি না।' রাসূলুল্লাহ

— পৃষ্ঠা ১৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।