Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৬. 001791721/90.007 সূরাঃ আলে ইমরান ৩ ১৬ পারাঃ ৩ আল্লাহর রাসূল (সঃ)! আমি তাকে. হত্যা করে ফেলি, আপনি আমাকে এ অনুমতি প্রদান করুন |” রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ “ছেড়ে দাও, তার বংশ হতে এমন এক সম্প্রদায় বের হবে যে, তোমরা তোমাদের নামাযকে তাদের নামাযের তুলনায় এবং তোমাদের কুরআন পাঠকে তাদের কুরআন পাঠের তুলনায় নিকৃষ্ট মনে করবে। প্রকৃতপক্ষে তারা ধর্ম হতে এমনভাবে বেরিয়ে যাবে যেমন তীর শিকার হতে বেরিয়ে যায়। তোমরা তাদেরকে যেখানেই পাবে হত্যা করবে । যারা তাদেরকে হত্যা করবে তাদের জন্যে বড় পুণ্য রয়েছে'। হযরত আলী (রাঃ)-এর খিলাফতের যুগে তাদের আবির্ভাব ঘটে । তিনি তাদেরকে নাহরাওয়ানে হত্যা করেন। অতঃপর তাদের মধ্যে মতভেদ সৃষ্টি হয় এবং তাদের মধ্যে বিভিন্ন মতবাদী দলের সৃষ্টি হয়। ধর্মের মধ্যে তারা নতুন বিদআত চালু করে এবং আল্লাহর পথ হতে বহু দূরে সরে পড়ে । তাদের পরে কাদরিয়্যাহ দলের আবির্ভাব হয়। তার পরে বের হয় মুতাযিলা সম্প্রদায় । তার পরে জাহমিয়্যাহ ইত্যাদি দলের উদ্ভব হয়। রাসূলুল্লাহ (সঃ)-এর নিম্ন বর্ণিত ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়। তিনি বলেনঃ “আমার উম্মতের মধ্যে অতিসত্রই তেহাত্তরটি দলের আবির্ভাব ঘটবে । একটি দল ছাড়া সবই জাহান্নামী হবে ।” সাহাবীগণ (রোঃ) জিজ্ঞেস করেন, এটি কোন্‌ দল? তিনি বলেনঃ “তারা ওরাই যারা এমন জিনিসের উপর রয়েছে যার উপর আমি রয়েছি এবং আমার সাহাবীগণ (রাঃ) রয়েছে ।' (মুসতাদরিক-ই- হাকিম) আবু ই'য়ালার হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায়ের আবির্ভাব হবে যারা কুরআন মাজীদ তো পাঠ করবে, কিন্তু ওটা এমনভাবে ছুঁড়ে ফেলবে যেমন কেউ খেজুরের আঁটি ছুঁড়ে ফেলে । ওর ভুল অর্থ বর্ণনা করবে । ৃ অতঃপর বলা হচ্ছে- “ওর প্রকৃত ভাবার্থ একমাত্র আল্লাহই জানেন' । 441 শব্দের উপর বিরতি আছে কি নেই, এ বিষয়ে মতভেদ রয়েছে। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) বলেনঃ “চার প্রকারের তাফসীর রয়েছে। (১) প্রথম হচ্ছে এ তাফসীর যা সবাই বুঝতে পারে । (২) দ্বিতীয় এ তাফসীর যা আরববাসী নিজস্ব ভাষার মাধ্যমে অনুধাবন করে থাকে । (৩) তৃতীয় এ তাফসীর যা শুধুমাত্র বড় বড় পণ্তিতগণই বুঝে থাকেন। (8) চতুর্থ এ তাফসীর যা শুধুমাত্র আল্লাহই জানেন, অন্য কেউ জানে না। এটা পূর্বেও বর্ণিত হয়েছে।

— পৃষ্ঠা ১৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।