Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10.007 সূরাঃ আলে ইমরান ৩ ১৬৮ পারাঃ ৪ (শরীয়ত বিরোধী কথা হতে) সংযত রাখে, আল্লাহ তা'আলা তার গোপনতা রক্ষা করেন এবং যে ব্যক্তি আল্লাহ তা'আলার নিকট ওযর পেশ করে, আল্লাহ তা'আলা তার ওযর গ্রহণ করে থাকেন” । (মুসনাদ-ই-আবি ইয়ালা) এ হাদীসটি গারীব এবং এর সনদের ব্যাপারেও সমালোচনা রয়েছে। অন্য হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ সেঃ) বলেছেনঃ “এ ব্যক্তি বীর পুরুষ নয় যে কাউকে মন্লযুদ্ধে পরাস্ত করে,বরং প্রকৃতপক্ষ এ ব্যক্তি বীর পুরুষ যে ক্রোধের সময় ক্রোধ দমন করতে পারে ।' (মুসনাদ-ই-আহমাদ) সহীহ বুখারী ও সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) জনগণকে জিজ্ঞেস করেনঃ “তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যার নিকট তার উত্তরাধিকারীর মাল নিজের মাল অপেক্ষা বেশী প্রিয় হয়?” জনগণ বলেনঃ “হে আল্লাহর রাসূল! আমাদের মধ্যে এমন কেউই নেই ।” তখন রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ 'আমি তো দেখেছি যে, তোমরাই তোমাদের নিজস্ব মাল অপেক্ষা তোমাদের উত্তরাধিকারীদের মালকেই বেশী পছন্দ করছো! কেননা, প্রকৃতপক্ষে তোমাদের নিজস্ব মালতো ওটাই যা তোমরা, তোমাদের জীবদ্দশায় আল্লাহ তাআলার পথে ব্যয় করে থাক এবং যা তোমরা ছেড়ে যাও তা তো তোমাদের মাল নয়, বরং তোমাদের উত্তরাধিকারীদের মাল । তাহলে তোমাদের আল্লাহ পাকের পথে খরচ কম করা এবং জমা বেশী রাখা ওরই প্রমাণ যে, তোমরা তোমাদের নিজেদের মাল অপেক্ষা উত্তরাধিকারীদের মালকেই বেশী ভালবাস ।” অতঃপর তিনি বলেনঃ “তোমারা কোন্‌ লোককে বীর পুরুষ মনে কর? জনগণ বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! এঁ ব্যক্তিকে (আমরা বীর পুরুষ মনে করি) যাকে কেউ মল্পযুদ্ধে নীচে ফেলতে পারে না। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “না, বরং প্রকৃতপক্ষে শক্তিশালী বীর পুরুষ এ ব্যক্তি যে ক্রোধের সময় নিজকে সামলিয়ে নিতে পারে ।' তারপরে তিনি বলেনঃ “তোমরা নিঃসন্তান কাকে বল?' জনগণ বলেনঃ “যাদের কোন সন্তান-সন্ততি নেই।" তিনি বলেনঃ “না, বরং নিঃসন্তান এ ব্যক্তি যার সামনে তার কোন সন্তান মারা যায়নি” । (সহীহ মুসলিম), একটি বর্ণনায় এও রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) সাহাবীগণকে (রাঃ) জিজ্ঞেস করেনঃ “দরিদ্র কে তোমরা জান কি?' সাহাবীগণ বলেনঃ 'যার কোন ধন-সম্পদ নেই ।” তিনি বলেনঃ “না, বরং এ ব্যক্তি দরিদ্র যে নিজের জীবদ্দশায় স্বীয় মাল আল্লাহর পথে ব্যয় করে না| (মুসনাদ-ই- আহমাদ) হযরত হারেসা ইবনে কুদ্দামা সা"দী (রাঃ) নবী (সঃ)-এর খিমতে হাযির হয়ে আরয করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমাকে কোন উপকারী কথা বলুন। তা যেন সংক্ষিপ্ত হয়, তাহলে আমি মনেও রাখতে পারবো ।'

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।