Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১৪৬ পারাঃ ৪ হতে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “তোমরা কি চাও যে, জান্নাতবাসীদের এক চতুর্থাংশ তোমরা হবে এবং বাকী তিন চতুর্থাংশ অন্যান্য সমস্ত উম্মত হবে।” সাহাবীগণ বলেন, “আল্লাহ ও তার রাসূলই (সঃ) সবচেয়ে ভাল জানেন । তিনি বলেন, “আচ্ছা, যদি তোমরা এক তৃতীয়াংশ হও তবে? তারা বলেন, “এটা খুব বেশী ।” তিনি বলেন, “আচ্ছা যদি তোমরা অর্ধেক হও তবে? তারা বলেন “হে আল্লাহর রাসূল (সেঃ)! তা হলে তো এটা আরও অনেক বেশী" । রাসূলুল্লাহ (সঃ) তখন বলেন, “জেনে রেখো, সমস্ত জান্নাতবাসীর মোট একশ বিশটি সারি হবে। তনাধ্যে শুধুমাত্র আমার এ উন্মতেরই হবে আশিটি সারি ।' মুসনাদ-ই-আহমাদেও রয়েছে যে, জান্নাত বাসীদের একশ বিশটি সারি হবে, তন্ধ্যে আশিটি সারি এ উম্মতেরই হবে । এ হাদীসটি তাবরানী, জামেউত তিরমিযী প্রভৃতির মধ্যে রয়েছে। তোবরান্টুর,অন্য একটি বর্ণনায় রয়েছে যে, যখন রি ৫4 (৫ অর্থাৎ, 'একটি বিরাট দল হবে ূর্ববতীদের মধ্য হতে এবং একটি বিরাট দল হবে পরবীদের মধ্যে হতে" । (৫৬ঃ ৩৯-৪০)-এ আয়াতটি অবতীর্ণ হয়, তখন রাসূলুল্লাহ (সঃ) বলেন, “তোমরা জান্নাতবাসীর এক চতুর্থাংশ, আবার বলেন, “এক তৃতীয়াংশ, তার পরে বলেন, বরং অর্ধেক, সর্বশেষে বলেন, “দুই তৃতীয়াংশ ।* সহীহ বুখারী শরীফে ও সহীহ মুসলিম শরীফ রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আমরা পৃথিবীতে সর্বশেষে এসেছি এবং জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবো । তাদেরকে আল্লাহর কিতাব পূর্বে দেয়া হয়েছে, আর আমাদেরকে কিতাব দেয়া হয়েছে পরে। যে বিষয়ে তারা মতভেদ করেছে সে বিষয়ে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পন্থা অবলম্বনের তাওফীক প্রদান করেছেন৷ জুম'আর দিনও এরূপই যে, ইয়াহুদীরা আমাদের পিছনে রয়েছে, অর্থাৎ শনিবার এবং স্বীষ্টানেরা তাদেরও পিছনে রয়েছে অর্থাৎ রবিবার।' দারেকুতনীর মধ্যে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেন, “আমি যে পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবো সে পর্যন্ত অন্যান্য নবীদের জন্যে জান্নাতে প্রবেশ নিষিদ্ধ । আর যে পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে সে পর্যস্ত অন্যান্য উম্মতের জান্নাতে প্রবেশ নিষিদ্ধ ।' এগুলোই ছিল এ সব হাদীস যেগুলোকে আমরা এখানে বর্ণনা করতে চেয়েছিলাম । উম্মতের উচিত যে, এখানে এ আয়াতের মধ্যে যতগুলো বিশেষণ রয়েছে সেগুলোর উপর যেন দৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত থাকে । অর্থাৎ সৎ কাজের আদেশ দান, মন্দ কাজ হতে বাধা প্রদান এবং আল্লাহ তা'আলার উপর ঈমান আনয়ন। হযরত উমার ইবনে খাত্তাব (রাঃ) স্বীয় হজ্বে এ আয়াতটি পাঠ করতঃ বলেনঃ “যদি তোমরা এ

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।