৮৬. 301791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৪৪ পারাঃ ৪ হাজারের সঙ্গে আরও ৭০ হাজার হবে এবং আমার মহাসম্মানিত প্রভুর লোপের (অঞ্জলি) তিন লোপ" । (হাফিজ আবূ বকর ইবনে আসেমের কিতাবুস সুনান) এর ইসনাদ খুবই উত্তম । অন্য একটি হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ)-এর মুখে তার উম্মতের ৭০ হাজারের সংখ্যা শুনে হযরত ইয়াষিদ ইবনে আগনাস (রাঃ) তাকে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আপনার উম্মতের সংখ্যার তুলনায় তো এ সংখ্যা খুবই কম।” তখন তিনি বলেনঃ 'প্রত্যেক হাজারের সঙ্গে আরও এক হাজার করে রয়েছে এবং এর পরে আল্লাহ তা'আলা তিন লোপ (করপুট) ভরে আরও দান করেন।' এর ইসনাদও উত্তম । (কিতাবুস সুনান) অন্য একটি হাদীসে আছে, রাসূলুল্লাহ (সেঃ) বলেনঃ “আমার মহা মহিমাবিত প্রভু আমার সঙ্গে অঙ্গীকার করেছেন যে, আমার উম্মতের মধ্য হতে ৭০ হাজার “বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবেন। অতঃপর এক এক হাজারের সুপারিশক্রমে আরও ৭০ হাজার করে মানুষ জান্নাতে চলে যবে । তারপর আমার প্রতু স্বীয় দু' হাতের তিন লোপ ভরে আরও নিক্ষেপ করবেন।' এটা শুনে হযরত উমার (রাঃ) খুশী হয়ে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করেন এবং বলেনঃ “তাদের সুপারিশ হবে স্বীয় বাপ-দাদা, পুত্র-কন্যা এবং বংশ ও গোত্রের পক্ষে । আল্লাহ করেন আমি তাদের অন্তর্ভুক্ত হই যাদেরকে আল্লাহ তা'আলা স্বীয় লোপ ভরে শেষে জান্নাতে নিয়ে যাবেন।” (তাবরানী হাদীস) এ সনদের মধ্যেও কোন ক্রুটি নেই। রাসূলুল্লাহ (সঃ) কাদীদ নামক স্থানে একটি হাদীস বর্ণনা করেন. যার মধ্যে তিনি এও বর্ণনা করেনঃ “এ ৭০ হাজার যারা বিনা হিসেবে জান্নাতে জন্যে, তোমাদের ছেলে মেয়েদের জন্যে এবং তোমাদের স্ত্রীদের জন্যে জান্নাতে স্থান নির্ধারিত করেই ফেলবে ।' (মুসনাদ-ই আহমাদ) এর সনদও মুসলিম (রঃ)-এর শর্তের উপর রয়েছে। অন্য আর একটি হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “আল্লাহ তাআলার অঙ্গীকার রয়েছে যে, আমার উম্মতের মধ্যে চার লক্ষ লোক জান্নাতে প্রবেশ করবে ।' হযরত আবু বকর (রাঃ) তখন বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আরও কিছু বেশী করুন ।" একথা শুনে হযরত উমার (রাঃ) বলেনঃ “হে আবূ বকর (রোঃ)! এটাই যথেষ্ট মনে করুন ।' তখন হযরত আবু বকর (রাঃ) বলেন, “কেন জনাব? আমরা যদি সবাই জান্নাতে চলে যাই তবে আপনার ক্ষতি কি?” হযরত উমার রোঃ) তখন বলেনঃ “যদি আল্লাহ পাক চান তবে একই হাতে সমস্ত সৃষ্টজীবকে জান্নাতে নিক্ষেপ করবেন রাসূলুল্লাহ : সেঃ) তখন বলেনঃ “উমার (রাঃ) ঠিকই বলেছে।' (মুসনাদ-ই-আবদুর
— পৃষ্ঠা ১৪৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।