সূরাঃ আলে ইমরান৩ "৮4১8২ পারাঃ ৪ যাবে ।' তখন নবী (সঃ) বলেনঃ “যদি সম্ভব হয় তবে এ সত্তর হাজারের অন্তর্গত হয়ে যাও। তা যদি সম্ভব না হয় তবে ওদের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা পর্বতসমূহ ঢেকে ফেলেছিল । আর তাও যদি সম্ভব না হয় তবে এ দলের অন্তর্ভুক্ত হয়ে যাও যারা আকাশের প্রান্তে প্রান্তে অবস্থান করছিল ।' হযরত উক্কাসা ইবনে মুহসিন (রাঃ) দীড়িয়ে বলেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! আমার জন্যে প্রার্থনা করুন যেন আল্লাহ তা'আলা আমাকে এ সত্তর হাজারের অন্তর্ভুক্ত করেন।' তিনি প্রার্থনা করলে অন্য একজন সাহাবীও (রাঃ) দীড়িয়ে এ আরযই করেন । তখন তিনি বলেনঃ “তোমার পূর্বে উক্কাসা (রাঃ) অগ্রাধিকার লাভ করেছে।' তখন আমরা পরস্পর বলাবিল করি যে, সম্ভবতঃ এ সত্তর হাজার এলোকেরাই হবে যারা ইসলামের উপর জন্মগ্রহণ করতঃ সারা জীবনে কখনও আল্লাহ তাআলার সঙ্গে অংশীদার স্থাপন করেনি । রাসূলুল্লাহ (সঃ) আমাদের এ আলোচনা জানতে পেরে বলেনঃ “এরা এসব লোক যারা ঝাড় ফুঁক করিয়ে নেয় না, আগুন দ্বারা দাগিয়ে নেয় না এবং আল্লাহ তাআলার উপরই ভরসা রাখে ।' মুসনাদ-ই- আহমাদ) অন্য এক সনদে নিঙ্গের এটুকু বেশীও রয়েছে- “যখন আমি আমার সম্মতি প্রকাশ করি তখন আমাকে বলা হয়- “এখন আপনার বাম দিকে লক্ষ্য করুন। আমি তখন লক্ষ্য করে দেখি যে, অসংখ্য জনসমাবেশ রয়েছে যারা আকাশ প্রান্তকে ঘিরে ফেলেছে।' অন্য একটি বর্ণনায় রয়েছে যে, এটা হজ্ব মওসুমের ঘটনা । রাসুলুল্লাহ (সঃ) বলেনঃ “আমার উম্মতের এ আধিক্য আমার খুব পছন্দ হয়। তাদের দ্বারা সমস্ত পাহাড় পর্বত ও মাঠ প্রান্তর ভরপুর ছিল? । (মুসনাদ-ই-আহমাদ) অন্য একটি বর্ণনায় আছে যে, হযরত উক্কাসা (রাঃ)-এর পরে যে ব্যক্তি দাড়িয়েছিলেন তিনি ছিলেন একজন আনসারী । (হাদীস তাবরানী)আর একটি বর্ণনায় রয়েছে, তিনি বলেন, “আমার উম্মতের মধ্যে ৭০ হাজার বা সাত লক্ষ লোক জান্নাতে চলে যাবে । যারা একে অপরের হাত ধরে থাকবে । তারা সবাই এক সাথে জান্নাতে যাবে । চৌদ্দ তারিখের চাদের মত তাদের চেহারা উজ্জ্বল হবে। (সহীহ বুখারী, সহীহ মুসলিম ও তাবরানী) হযরত হুসাইন ইবনে আবদুর রহমান (রঃ) বলেন, আমি হযরত সাঈদ ইবনে যুবাইর (রাঃ)-এর নিকট ছিলাম। তিনি জিজ্ঞেস করেনঃ “রাত্রে যে তারকাটি ভেঙ্গে পড়েছিল তা তোমরা কেউ দেখেছিলে কি?' আমি বলিঃ হ্যা, জনাব! আমি দেখেছি। আমি তখন নামাযে ছিলাম না। বরং আমাকে বিচ্ছততে কেটে ছিল। তখন হযরত সাঈদ (রঃ) আমাকে জিজ্ঞেস করেনঃ “তুমি তখন কি করেছিলে? আমি বলিঃ ফুঁক দিয়েছিলাম । তিনি বলেনঃ কেন? আমি বলিঃ
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।