৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১৩৩ পারাঃ ৪ বান্দাদেরকে তার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। অজ্ঞতার যুগে আউস ও খাযরাজ গোত্রদ্ধয়ের মধ্যে বড়ই যুদ্ধ-বিগ্রহ ও কঠিন শক্রতা ছিল। পরস্পরের মধ্যে যুদ্ধ প্রায় লেগেই থাকতো । অতঃপর যখন গোত্রদ্ধয় ইসলাম ধর্মে দীক্ষিত হয় তখন মহান আল্লাহর অনুথহে তারা পূর্বের সব কিছু ভুলে গিয়ে সব এক হয়ে যায়। হিংসা বিদ্বেষ বিদায় নেয় এবং তারা পরস্পর ভাই ভাই হয়ে যায়। তারা পুণ্যের কাজে একে অপরের সহায়ক হয় এবং আল্লাহর বনের ব্যাপারে তারা পরস্পর একতাবদ্ধ হয়ে যায়। যেমন অন্য স্থানে রয়েছে। 42515 ৫5446 * 09355 ৮0১9 ৭5৫৫ ও 2 অর্থাৎ তিনিই সেই আল্লাহ যিনি স্বীয় সাহায্য দ্বারা এবং মুমিনদের সাহায্য দ্বারা তোমাকে শক্তিশালী করেছেন এবং তিনি তাদের অন্তরে প্রেম-প্রীতি স্থাপন করেছেন ।' (৮৪ ৬২-৬৩) আল্লাহ তা“আলা স্বীয় দ্বিতীয় অনুগ্রহের বর্ণনা দিচ্ছেন- “হে মুমিনগণ! তোমরা একেবারে জাহান্নামের অগ্নির ধারে পৌছে গিয়েছিলে এবং তোমাদের কুফরী তোমাদেরকে ওর ভিতরে প্রবেশ করিয়ে দিত কিন্তু আন্মাহ তাআলা তোমাদের ইসলাম গ্রহণের তাওফীক প্রদান করতঃ.তোমাদেরকে এ আগুন থেকেও বাচিয়ে নিয়েছেন ।” হুনায়েন যুদ্ধে বিজয় লাভের পর ধর্মীয় মঙ্গলের কথা চিন্তা করে রাসূলুল্লাহ (সঃ) যখন যুদ্ধলন্ধ মাল বন্টন করতে গিয়ে কোন কোন লোককে কিছু বেশী প্রদান করেন তখন কোন একজন লোক কিছু কটুক্তি করে। ফলে রাসূলুল্লাহ (সঃ) আনসার দলকে একত্রিত করতঃ একটি ভাষণ দান করেন। এ ভাষণে তিনি একথাও বলেনঃ “হে আনসারের দল! তোমরা কি পথভ্রষ্ট ছিলে না? অতঃপর আমার মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদেরকে সুপথ-প্রদর্শন করেন? তোমরা কি দলে দলে বিভক্ত ছিলে না? অতঃপর আল্লাহ আমারই কারণে তোমাদের অন্তরে প্রেম-শ্রীতি স্থাপন করেন। তোমরা দরিদ্র ছিলে না? অতঃপর আল্লাহ আমারই মাধ্যমে তোমাদেরকে সম্পদশালী করেন? প্রত্যেক প্রশ্নের উত্তরে এ পবিত্র দলটি আল্লাহর শপথ করে সমস্বরে বলে উঠেনঃ “আমাদের উপর আল্লাহ ও তার রাসূল (সঃ) -এর অনুগ্বহ এর চেয়েও বেশী রয়েছে।' হযরত মুহাম্মাদ ইবনে ইসহাক (রঃ) বলেন যে, আউস ও খাযরাজের মধ্যে কয়েক শতাব্দী ধরে শক্রতা ছিল, অথচ তারাও পরম্পর ভাই ভাই হয়ে গেছে দেখে ইয়াহুদীরা চোখে আধার দেখতে থাকে৷ তারা লোক নিযুক্ত করে যে, তারা যেন আউস ও খাযরাজের সভাস্থলে গমন করে এবং তাদেরকে তাদের পুরাতন যুদ্ধ-বিগ্রহ ও শক্রতার কথা ম্মরণ করিয়ে দেয়। তাদের নিহত
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।