৮৬. 001791781/10-007 সূরাঃ আলে ইমরান ৩ ১৩২ পারাঃ ৪ নিম্নের ভাবার্থও বর্ণনা করা হয়ছে- “আমি মুসলমান না হয়ে মরবো না।' এ ছাড়া নিম্নের আর একটি ভাবার্থও বর্ণনা করা হয়েছে- “আমি জিহাদে শক্রর দিকে পিঠ করে মৃত্যুবরণ করবো না ।' তারপর আল্লাহ তা'আলা বলেনঃ “তোমরা একতাবদ্ধ হয়ে থাক, বিভিন্ন দলে বিভক্ত হয়ে পড়ো না। (41 :-) শব্দের ভাবার্থ হচ্ছে আল্লাহ তা'আলার অঙ্গীকার । কেউ কেউ বলেন যে, এর দ্বারা পবিত্র কুরআনকে বুঝানো হয়েছে। একটি মারফু' হাদীসে রয়েছে যে, কুরআন কারীম আল্লাহ তা'আলার একটি দৃঢ় রজ্জু এবং তার সরল পথ । আর একটি বর্ণনায় রয়েছে- “আল্লাহর কিতাব তার আকাশ হতে পৃথিবীর দিকে লটকানো রজ্জু বিশেষ । আরও একটি মারফূ' হাদীসে রয়েছে- 'এ কুরআন মাজীদ আল্লাহ তাআলার শক্ত রজ্জু, এটা প্রকাশ্য দীপ্তি। এটা সরাসরি আরোগ্য দানকারী এবং উপকারী । এর উপর আমলকারীর জন্যে এটা রক্ষাকবচ, এর অনুসারীদের জন্যে এটা মুক্তির উপায়।” হযরত . আবদুল্লাহ্ (রাঃ) বলেনঃ 'এ সব পথে তো শয়তানেরা চলে, তোষ্বরা আল্লাহ তাআলার পথে এসে যাও। তোমরা আল্লাহ পাকের রজ্জুকে সুদৃঢ়ভাবে ধারণ কর। এ রজ্জু হচ্ছে পবিত্র কুরআন । তোমরা মতভেদ সৃষ্টি করো না এবং পৃথক পৃথক হয়ে যেয়ো না।' সহীহ মুসলিমে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আল্লাহ তা“আলা তিনটি কাজে সন্তুষ্ট হন এবং তিনটি কাজে অসন্তুষ্ট হন। যে তিনটি কাজে তিনি সত্তৃষ্ট হন তার একটি এই যে, তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং তার সাথে অন্য কাউকে অংশীদার করবে না। দ্বিতীয় হচ্ছে এই যে, তোমরা একতাবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধারণ করবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে না। তৃতীয় হচ্ছে এই যে, তোমরা মুসলমান বাদশাহদের সহায়তা করবে । আর যে তিনটি কাজ তার অসস্তুৃষ্টির কারণ তার একটি হচ্ছে বাজে ও অনর্থক কথা বলা, দ্বিতীয়টি হচ্ছে অত্যধিক প্রশ্ন করা এবং তৃতীয়টি হচ্ছে সম্পদ ধ্বংস করা।' বহু হাদীস এমন রয়েছে যেগুলোর মধ্যে বর্ণিত হয়েছে যে, একতার সময় মানুষ ভুল ও অন্যায় হতে রক্ষা পায়। আবার বহু হাদীসে মতানৈক্য হতে ভয় প্রদর্শন করা হয়েছে কিন্তু এতদসত্তেও উম্মতের মধ্যে মতভেদ ও অনৈক্যের সৃষ্টি হয়ে গেছে এবং তাদের মধ্যে ৭৩টি দল হয়ে গেছে, যাদের মধ্যে একটি দল মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ লাভ করবে এবং জাহান্নামের আগুনের শাস্তি হতে রক্ষা পেয়ে যাবে। এরা এসব যারা এমন জিনিসের উপর প্রতিষ্ঠিত রয়েছে যার উপর স্বয়ং রাসূলুল্লাহ (সঃ) ও তার সাহাবীগণ ছিলেন। অতঃপর আল্লাহ তা“আলা স্বীয়
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।