৮৬. 001791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১৩১ পারাঃ 8 বিপরীত হতে আমাদেরকে আশ্রয় দান করুন, আমীন । মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, মানুষ বায়তুল্লাহ শরীফের তাওয়াফ করছিলেন এবং হযরত ইবনে আব্বাসও (রোঃ) তথায় উপস্থিত ছিলেন। তার হাতে একখানা কাষ্ঠখণ্ড ছিল। তিনি বর্ণনা করছিলেন যে, রাসূলুল্লাহ (সঃ) এ আয়াতটি পাঠ করতঃ বলেনঃ যদি যাক্কুমের এক বিন্দুমাত্র দুনিয়ায় নিক্ষেপ করা হয় তবে দুনিয়াবাসীদের আহার্য নষ্ট হয়ে যাবে। তারা কোন জিনিস খেতে ও পান করতে পারবে না। তাহলে কল্পনা কর যে, এ জাহান্নামীদের অবস্থা কি হতে পারে যাদের আহার্য হবে এ যাক্কুম।' অন্য হাদীসে রয়েছে যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি জাহান্নাম হতে পৃথক থাকতে ও জান্নাতে যেতে চায় তার উচিত যে, যেন সে আমরণ আল্লাহ তা'আলার উপর এবং পরকালের উপর বিশ্বাস রাখে ও লোকদের সাথে এঁ ব্যবহার করে যে ব্যবহার সে নিজের জন্য তাদের নিকট কামনা করে" । (সুসনাদ-ই-আহমাদ) হযরত জাবের (রাঃ) বলেনঃ “আমি রাসূলুল্লাহ (সঃ)-এর মৃত্যুর তিন দিন পূর্বে তার মুখে শুনেছিঃ “দেখ, মৃত্যুর সময় আল্লাহর প্রতি ভাল ধারণা পোষণ করবে' । (সহীহ মুসলিম) রাসূলুল্লাহ (সঃ) বলেন যে, আল্লাহ তা“আলা বলেনঃ “আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে, আমি তার ধারণার পার্থেই রয়েছি। যদি আমার প্রতি তার ভাল ধারণা হয় তবে আমি তার মঙ্গল সাধন করবো । আর যদি আমার প্রতি তার মন্দ ধারণা হয় তবে তার নিকট এভাবেই হাযির হবো" । (মুসনাদ-ই-আহমাদ) এ হাদীসটির পূর্ব অংশ সহীহ বুখারী ও সহীহ মুসলিমেও রয়েছে। মুসনাদ-ই-বাষ্যারে রয়েছে যে, এক রুগ্ন আনসারীকে দেখার জন্যে রাসূলুল্লাহ (সঃ) তার নিকট গমন করেন । সালাম দিয়ে জিজ্ঞেস করেনঃ “অবস্থা কিরূপ? তিনি বলেনঃ “আলহামদুলিল্লাহ, ভালই আছি। প্রভুর করুণার আশা করছি এবং তার শাস্তির ভয় করছি।' রাসূলুল্লাহ সেঃ) তখন বলেনঃ “জেনে রেখো, এরূপ জিনিস প্রদান করেন এবং ভয়ের জিনিস হতে রক্ষা করেন।' মুসনাদ-ই- আহমাদের অন্য একটি হাদীসে রয়েছে যে, হযরত হাকীম ইবনে খারাম (রাঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর হাতে বায়আত গ্রহণ করতঃ বলেনঃ “আমি দীড়িয়ে দাড়িয়ে পতিত হয়ে যাবো ।' ইমাম নাসাঈ (রঃ) সুনানে নাসাঈর মধ্যে একথার ভাবার্থ বর্ণনা করতে গিয়ে একটি অধ্যায় করেছেনঃ “সিজদায় কিভাবে যাওয়া উচিত তারই অধ্যায়।' তথায় বলা হয়েছে যে, সিজদায় এভাবে যাওয়া উচিত। আবার
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।