৮৬4. 301791781/10-0017 সূরাঃ আলে ইমরান ৩ ১২৫ পারাঃ ৪ 03589518850 টি ফরয হওয়ার দলীল । কিন্তু প্রথম উক্তিটিই অধিকতর সঠিক । কয়েকটি হাদীসে এসেছে যে, হজ্ব ইসলামের রুকনসমূহের মধ্যে একটি রুকন। এটা যে ফরয এর উপর মুসলমানদের ইজমা রয়েছে। আর একথাও সাব্যস্ত যে, সমর্থ ব্যক্তিদের উপর জীবনে একবার হজ্ব করা ফরয । নবী সেঃ) স্বীয় ভাষণে বলেছিলেনঃ “হে মানবমণগ্লী! আল্লাহ তা'আলা তোমাদের উপর হজ্ব ফরয করেছেন, সুতরাং তোমরা হজ করবে ।" একটি লোক জিজ্ঞেস করেন- “হে আল্লাহর রাসূল সেঃ)! প্রতি বছরই কি? তিনি তখন নীরব হয়ে যান। লোকটি তিনবার এ প্রশ্নই করেন। রাসূলুল্লাহ (সেঃ) তখন বলেনঃ “আমি যদি “হা' বলতাম তবে প্রতি বছরই হজ ফরয হয়ে যেতো। অতঃপর তোমরা পালন করতে পারতে না। আমি যা বলবো না তোমরা সে সম্বন্ধে জিজ্ঞাসাবাদ করবে না। তোমাদের পূর্ববর্তী লোকেরা অধিক প্রশ্ন করার ফলে এবং নবীদের (আঃ) উপর মতানৈক্য সৃষ্টি করার কারণে ধ্বংস হয়ে গেছে। আমার নির্দেশ সাধ্যানুসারে পালন কর এবং যে জিনিস হতে আমি নিষেধ করি তা হতে বিরত থাক'। (মুসনাদ-ই-আহমাদ) সহীহ মুসলিম শরীফের এ হাদীসে এতটুকু বেশী রয়েছে যে, এ প্রশ্নকারী ব্যক্তি ছিলেন হযরত আকরা' ইবনে হাবিস (রাঃ) এবং রাসূলুল্লাহ (সঃ) উত্তরে এ কথাও বলেছিলেন যে, একবার ফরয ও পরে নফল। অন্য একটি বর্ণনায় রয়েছে যে, প্রশ্ন সেই 1:44 0৫ আয়াতটি অবতীর্ণ হয়। (মুসনাদ-ই-আহমাদ) আর একটি বর্ণনায় তা “যদি আমি "হা" বলতাম ও প্রতি বছর হজ ফরয হয়ে যেতো তবে তোমরা পালন করতে পারতে না, ফলে শাস্তি অবতীর্ণ হতো" । (সুনানে ইবনে মাজাহ) অন্য একটি হাদীসে রয়েছে যে, নবী সেঃ) বিদায় হজে স্বীয় সহধর্মিণীগণকে বলেছিলেনঃ “হজ্ব হয়ে গেছে। এখন আর বাড়ী হতে বের হবে না।" এখন বাকী থাকলো ক্ষমতা ও সামর্থ । ওটা কখনও কারও মাধ্যম ব্যতিরেকেই মানুষের হয়ে থাকে, আবার কখনও কারও মাধ্যমে হয়ে থাকে । যেমন আহকামের পুস্তকগুলোর মধ্যে এর বিস্তারিত বিবরণ বিদ্যমান রয়েছে । ইমাম তিরমিযী রেঃ)-এর হাদীসে রয়েছে যে, এক ব্যক্তি রাসূলুল্লাহ (সঃ)-কে জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! হাজী কে?" তিনি বলেনঃ “বিক্ষিপ্ত চুল বিশিষ্ট এবং ময়লাযুক্ত কাপড় পরিহিত ব্যক্তি ।' অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করেনঃ “হে আল্লাহর রাসূল (সঃ)! কোন্ হজ্ব উত্তম? তিনি
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।