Tafseer Ibn Kasir ( 4, 5, 6, 7) PDF
/ ৯৬২
📝 লেখা 📖 পিডিএফ

৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১২৩ পারাঃ ৪ আবদুল্লাহ ইব্ন উমার (রাঃ)-এর নিজস্ব উক্তি এবং ইয়ারমুকের যুদ্ধে তিনি যে কিতাবীদের পুস্তকের দু'টি থলে পেয়েছিলেন এগুলোর মধ্যে এটাও লিখিত থাকবে । “বাক্কা' হচ্ছে মাক্কী শরীফের প্রসিদ্ধ নাম। বড় বড় স্বেচ্ছাচারী ব্যক্তির স্কন্ধ এখানে ভেঙ্গে যেত এবং প্রত্যেক সম্মানিত ব্যক্তির মস্তক এখানে নুয়ে পড়তো বলে একে মান্কী বলা হয়েছে। একে মাক্কা বলার আর একটি কারণ এই যে, এখানে জনগণের ভীড় জমে থাকে । আরও একটি কারণ এই যে, এখানে মানুষ মিশ্রিত হয়ে পড়ে । এমনকি কখনো কখনো স্ত্রী লোকেরা সম্মুখে সালাত আদায় করতে থাকে এবং পুরুষ লোকেরা তাদের পিছনে হয়ে যায়, যা অন্য কোন জায়গায় হয়না । ইব্ন আব্বাস রোঃ) বলেন £ “ফাজ্জ হতে তানঈম পর্যন্ত হচ্ছে মান্ধা এবং বাইতুল্সাহ হতে বাতহা পর্যন্ত হচ্ছে বাক্কা। বায়তুল্লাহ এবং মসজিদকে বাক্কা বলা হয়েছে। বায়তুন্নাহ এবং ওর আশে-পাশের জায়গাকে বাক্কা, আর অবশিষ্ট শহরকে মক্কাও বলা হয়েছে। এর আরও বহু নাম রয়েছে। যেমন বায়তুল আতীক, বায়ৃতুল হারাম, বালাদুল মুকাদ্দাস, নাসেবাহ, নাগেসাহ, হাতেমাহ, রা*স কাউসা, আল বালাদাহ, আল বায়্যেনাহ এবং আল কা'বা ।” এর মধ্যে প্রকাশ্য নিদর্শনাবলী রয়েছে যা এর শ্রেষ্ঠতু ও মহামর্যাদার প্রমাণ বহন করে । এর দ্বারা স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, আন্াহ পাকের ঘর এটাই। এখানে মাকাম-ই-ইবরাহীমও (আঃ) রয়েছে যেখানে দীড়িয়ে তিনি হযরত ইসমাঈল (আঃ)-এর নিকট হতে পাথর নিয়ে নিয়ে কা'বার দেয়াল উচু করতেন। এটা প্রথমে বায়তুল্লাহ শরীফের দেয়ালের সঙ্গে সংলগ্ন ছিল। কিন্তু হযরত উমার (রাঃ) স্বীয় খিলাফতের আমলে এটাকে সামান্য সরিয়ে পূর্বমুখী করে দিয়েছিলেন, যেন তাওয়াফ পূর্ণভাবে হতে পারে এবং তাওয়াফের পরে যারা মাকাম-ই-ইবরাহীমের পিছনে নামায পড়তে চান তাদের যেন কোন অসুবিধা সৃষ্টি না হয়। এ দিকেই ন[ম্যু পড়ার নির্দেশ রয়েছে এবং এ সম্পকী় পূর্ণ তাফসীরও ০ ০১০ ০৬০১ 5 (২৪ ১২৫) -এ আয়াতের তাফসীরে বর্ণিত হয়েছে। হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, প্রকাশ্য নিদর্শনাবলীর মধ্যে একটি নিদর্শন হচ্ছে মাকাম-ই-ইবরাহীম । অবশিষ্টগুলো হচ্ছে অন্যান্য নিদর্শন । হযরত মুজাহিদ রেঃ) বলেছেন, মাকাম-ই-ইবরাহীমের উপর হযরত ইবরাহীম (আঃ)-এর যে পদচিহ্ন রয়েছে ওটাও একটি নিদর্শন। সম্পূর্ণ হারাম শরীফকে,

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।