৮৬. 001791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ১১১ পারাঃ ৩ রি পাঠিত 2 ৮6 শব্দের ভাবার্থ হচ্ছে বানী ইসরাঈলের গোত্র যারা হযরত ইয়াকুব (আঃ)- এর বংশোদ্ভূত ছিল। এরা ছিল হযরত ইয়াকৃবের বারোটি পুত্রের সন্তান। হযরত মুসা (আঃ)-কে দেয়া হয়েছিল তাওরাত এবং হযরত ঈসা (আঃ)-কে দেয়া হয়েছিল ইঞ্জীল। আরও যত নবী (আঃ) স্বীয় প্রভুর নিকট হতে যা কিছু এনেছেন এগুলোর উপরও আমাদের বিশ্বাস রয়েছে । আমরা তাদের মধ্যে কোন পার্থক্য আনয়ন করি না। অর্থাৎ কাউকে মানবো এবং কাউকে মানবো না, এ কাজ আমরা করি না, বরং সকলের উপরেই আমাদের ঈমান রয়েছে, আমরা আল্লাহ তা'আলার অনুগত । সুতরাং এ উম্মতের মুমিনগণ সমস্ত নবী আঃ) ও গ্রন্থ মেনে থাকে । তারা কোন নবীকে অস্বীকার করে না এবং তারা প্রত্যেক নবীর সত্যতা প্রতিপাদনকারী । অতঃপর আল্লাহ পাক বলেনঃ “আল্লাহর দ্বী_-ই-ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসন্ধানে যে লেগে থাকে তা কখনও গৃহীত হবে না এবং সে পরকালে ক্ষতির মধ্যে পতিত হবে । যেমন সহীহ হাদীসে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “যে ব্যক্তি এমন কাজ করে যা আমার নির্দেশের বহির্ভূত, তা প্রত্যাখ্যাত |" মুসনাদ-ই-আহমাদের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “কিয়ামতের দিন কার্যাবলী আগমন করবে । নামায এসে বলবেঃ “হে আল্লাহ! আমি নামায ।' আল্লাহ তা'আলা বলবেনঃ “তুমি ভাল জিনিস ।' সাদকা এসে বলবে- “হে প্রভু! আমি সাদকা ।' উত্তর হবে- “তুমিও মঙ্জলের উপর রয়েছো।” রোযা এসে বলবে- “আমি রোযা ।* আল্লাহ তা'আলা বলবেন- “তুমিও মঙ্গলের উপর আছ ।' তারপর আরও আমলসমূহ আসবে এবং সবকেই এ উত্তরই দেয়া হবে। অতঃপর ইসলাম এসে বলবে-“হে আল্লাহ! আপনি সালাম এবং আমি ইসলাম ।' আল্লাহ তা“আলা বলবেন- “তুমি মঙ্গলের উপর রয়েছো। আজ আমি তোমার কারণেই ধরবো এবং তোমার কারণেই পুরস্কৃত করবো ।' আল্লাহ তা'আলা স্বীয় গ্রন্থে বলেনঃ £ -০৮৯] ঠ 583 85545 ০38 0543 স5 ৬৪ ০০ অর্থাৎ 'যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম অবেধণ করে তা কখনই তার নিকট হতে গৃহীত হবে না এবং পরকালে সে ক্ষতিথস্তদের অন্তর্ভূক্ত হবে।' এ হাদীসটি শুধুমাত্র মুসনাদ-ই-আহমাদে রয়েছে এবং বর্ণনাকারী হাসানের হযরত আবু হুরাইরা (রাঃ) হতে এটা শুনা প্রমাণিত নয় ।
— পৃষ্ঠা ১১২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।