সূরাঃ আলে ইমরান৩ ৮১১০ পারাঃ ৩ তারা পালন করে।' সুতরাং মুমিনদের ভেতর ও বাহির দু'টোই আন্মাহ তা'আলার অনুগত ও বাধ্য হয়ে থাকে । আর কাফিরেরাও তার মুষ্টির মধ্যে রয়েছে এবং বাধ্য হয়ে তার সামনে নত হয়ে আছে। সর্বদিক দিয়েই তারা আল্লাহ তা'আলার ক্ষমতা ও ইচ্ছার অধীনে রয়েছে। কোন কিছুই তার প্রতাপ ও ক্ষমতার বাইরে নেই। এ আয়াতের তাফসীরে একটি গারীব হাদীসও এসেছে। হাদীসটি এই যে, রাসূলুল্লাহ (সঃ) বলেছেনঃ “আকাশবাসী তো হচ্ছেন ফেরেশতাগণ । তারা ্তৃষ্টচিত্তে আল্লাহ তা“আলার নির্দেশ পালনে নিয়োজিত রয়েছেন। আর পৃথিবীবাসী ওরাই যারা ইসলামের উপর সৃষ্ট হয়েছে। এরাও খুশী মনে আল্লাহর অনুগত | নিরানন্দ অধীন তারাই যারা যুদ্ধ ক্ষেত্রে মুসলমান সৈনিকদের হাতে বন্দী হয় এবং শৃংখলিত অবস্থায় আনীত হয়। এ লোকদেরকেই জান্নাতের দিকে টেনে নিয়ে যাওয়ার হয় কিন্তু তারা তাচায় না। একটি বিশুদ্ধ হাদীসে রয়েছেঃ “তোমার প্রভু এ লোকদের জন্যে বিস্ময়বোধ করেন যাদেরকে শৃংখল ও রশিতে বেঁধে জান্নাতের দিকে টেনে আনা হয় । এ হাদীসের আরও সনদ রয়েছে। কিন্তু এ আয়াতের অর্থ ওটাই বেশী দৃঢ় যা পূর্বে বর্ণিত হয়েছে। বুরছি হুদার রি বরের এ আয়াতটি নিম্নের আয়াতটির মতঃ মা পা ৮৫ পা 20252%€ 3019৮521412 209৮০প৫-07 অর্থাৎ “যদি তুমি তাদেরকে জিজ্ঞেস কর, আকাশসমূহ ও পৃথিবী কে সৃষ্টি করেছে? তবে তারা অবশ্যই বলবে যে আল্লাহ ৷” (৩৯৪ ৩৮) হযরত ইবনে আব্বাস (রাঃ) বলেন যে, এর দ্বারা এ প্রথম দিন বুঝানো হয়েছে যেদিন তাদের সবারই নিকট হতে অঙ্গীকার নেয়া হয়েছিল৷ “সবাই তার নিকট প্রত্যাবর্তিত হবে' অর্থাৎ কিয়ামতের দিন সকলকেই আল্লাহ তা'আলা তাদের কার্ষের পূর্ণ প্রতিদান প্রদান করবেন। অতঃপর আল্লাহ তা'আলা বলেনঃ “হে মুমিনগণ! তোমরা বল, আমরা আল্লাহর উপর, কুরআন কারীমের উপর, ইবরাহীম (আঃ), ইসমাঈল (আঃ), ইসহাক ও ইয়াকুব (আঃ)-এর উপর যে পুস্তিকাসমূহ ও অহী অবতীর্ণ হয়েছিল এগুলোর উপর, আর তাদের সন্তানদের উপর যা অবতীর্ণ হয়েছিল তার উপর বিশ্বাস স্থাপন করেছি ।
— পৃষ্ঠা ১১১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।