৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ .. ১০৪ পারাঃ ৩ রাসূলুল্লাহ (সঃ)-এর নিকট যখন ইয়াহুদী ও নাজরানের শ্বীষ্টানগণ একত্রিত হয় এবং তিনি তাদেরকে ইসলাম গ্রহণের প্রতি আহ্বান জানান তখন আবু রাফি' ফারাধী বলেঃ “আপনি চান যে, শ্রীষ্টানেরা যেমন হযরত ঈসা ইবনে মারইয়াম (আঃ)-এর ইবাদত করে তদ্রুপ আমরাও আপনার ইবাদত করি? তখন নাজরানী স্বীষ্টানদের মধ্যে 'আঈস" নামক এক ব্যক্তিও এ কথাই বলেঃ “আপনি কি এটাই চান? এই কি আপনার দাওয়াত? তখন রাসূলুল্লাহ সেঃ) বলেনঃ 'আমি এটা হতে আল্লাহ তা'আলার নিকট আশ্রয় চাচ্ছি। না নিজে আমি আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করি, না অন্য কাউকে আল্লাহ ব্যতীত অন্য কারও ইবাদত করার শিক্ষা দেই । আমার প্রেরিতত্ের উদ্দেশ্যও এটা নয় এবং আল্লাহ তা'আলা আমাকে এর নির্দেশও দেননি ।' তখন এ আয়াতগুলো অবতীর্ণ হয় এবং বলা হয়-“কোন মানুষের জন্যে বাঞ্ছনীয় নয় যে, ধশীয়ি গ্রন্থ, নবুওয়াত এবং জ্ঞান-বিজ্ঞান লাভের পর সে মানুষকে স্বীয় ইবাদতের জন্যে আহ্বান করে ।' এত বড় বড় নবী যাদেরকে এত বেশী শ্রেষ্ঠতৃ ও সম্মান দান করা হয়েছে । তাদেরকেই যখন মানুষের ইবাদত গ্রহণের মর্যাদা দেয়া হয়নি। তখন অন্য লোক কোন মুখে মানুষকে নিজের ইবাদতের জন্যে আহ্বান করতে পারে? ইমাম হাসান বসরী (রঃ) বলেনঃ একজন সাধারণ মুমিন দ্বারাও এটা হতে পারে না যে, সে মানুষকে স্বীয় ইবাদতের দিকে আহ্বান করে । এখানে এটা বলার কারণ এই যে, ইয়াহুদী ও শ্বীষ্টানেরা পরস্পরের মধ্যেই একে অপরের ইবাদত করতো। পবিত্র কুরআনই তার সাক্ষী। ইরশাদ হচ্ছেঃ গ5 25) শি £৮ 2244 গত ৮5৮৮4 4) ০4১ ০ ১১)। [৮6৩৯১১ ৮১১৬৭ 1১০1 . অর্থাৎ “তারা আল্লাহকে ছেড়ে তাদের আলেমদেরকে ও দরবেশদেরকে নিজেদের প্রভু বানিয়ে নিয়েছে । (৯ ৩১) মুসনাদ-ই-আহমাদ ও জামেউত্ তিরমিযীর এ হাদীসও আসছে যে, হযরত আ"দী ইবনে হাতিম (রোঃ) রাসূলুল্লাহ (সঃ)-এর খিদমতে আরয করেন যে, তারা তো তাদের পূজো করতো না। তখন তিনি বলেনঃ “কেন নয়ঃ তারা তাদের উপর হারামকে হালাল করতো এবং হালালকে হারাম করতো এবং ওরা ওদের কথা মেনে চলতো । এটাই ছিল তাদের ইবাদত ।" সুতরাং মূর্খ দরবেশ এবং নির্বোধ আলেমরা এ ধমকের অন্তর্ভুক্ত । রাসূলুল্লাহ (সঃ) এবং তার অনুসারী আলেমগণ এটা হতে সম্পূর্ণ পৃথক । কেননা, তারা তো শুধুমাত্র আল্লাহ তা'আলার আদেশ ও নিষেধ এবং তার রাসূল (সঃ)-এর কথাই প্রচার করে থাকেন এবং এসব কাজ হতে মানুষকে বিরত রাখেন যেসব কাজ হতে নবীগণ (আঃ) বিরত রাখতেন। নবীগণতো হচ্ছেন সৃষ্টিকর্তা ও সৃষ্টের মাঝে দূত স্বরূপ । তারা পেরিতত্ কার্যাবলী পালন
— পৃষ্ঠা ১০৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।