৮৬. 301791781/10-007 সুরাঃ আলে ইমরান ৩ ৯৯ পারাঃ ৩ একথাই বলেন। অতঃপর তিনি উত্তর দেনঃ ১. যে ব্যক্তি পায়ের গিটের নীচে কাপড় ঝুলিয়ে দেয়, ২. মিথ্যা শপথ করে যে নিজের পণ্য বিক্রি করে এবং ৩. অনুগ্রহ করার পরে যে তা প্রকাশ করে? সহীহ মুসলিম প্রভৃতির মধ্যে এ হাদীসটি রয়েছে। (২) মুসনাদ-ই-আহমাদের মধ্যে হযরত আবূ আহমাস (রঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেনঃ “আমি হযরত আবু যার (রাঃ)-এর সঙ্গে সাক্ষাৎ করতঃ তাকে বলি-আমি শুনেছি যে, আপনি নাকি রাসূলুল্লাহ (সঃ) হতে একটি হাদীস বর্ণনা করে থাকেন? তিনি বলেন, “জেনে রাখুন যে, আমি রাসূলুল্লাহ (সঃ) হতে যাশুনি সে ব্যাপারে আমি তার উপর মিথ্যা আরোপ করতে পারি না। বলুন, এ হাদীসটি কি?' আমি বলি, (তা হচ্ছে) তিন প্রকারের লোককে আল্লাহ তা“আলা বন্ধুরূপে গ্রহণ করেন এবং তিন প্রকারে” লোকের প্রতি শক্রতা পোষণ করেন। তখন তিনি বলেনঃ “হ্যা, এ হাদীসটি আমি বর্ণনাও করেছি এবং রাসূলুল্লাহ (সঃ) হতে শুনেছিও বটে ।' আমি জিজ্ঞেস করি, কোন, কোন্ লোককে তিনি বন্ধুরূপে গ্রহণ করেন? তিনি বলেনঃ প্রথম এ ব্যক্তি যে আল্লাহ তাআলার শক্রদের প্রতিদ্ন্দিতায় বীরত্রে সাথে যুদ্ধক্ষেত্রে দাড়িয়ে যায়। অতঃপর হয় সে বক্ষ বিদীর্ণ করিয়ে দেয়, না হয় বিজয়ী বেশে ফিরে আসে । দ্বিতীয় এ ব্যক্তি যে কোন যাত্রী দলের সাথে সফররত হয়েছে। বহু রাত পর্যন্ত যাত্রী দল চলতে থাকে । যখন অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ে তখন এক জায়গায় অবতরণ করে। সবাই তো ঘুমিয়ে পড়ে কিন্তু এ লোকটি জেগে থাকে এবং নামাযে মশগুল হয়ে পড়ে। অতঃপর যাত্রার সময় সকলকে জাগিয়ে দেয় । তৃতীয় এ ব্যক্তি যার প্রতিবেশী তাকে কষ্ট দেয় এবং সে ধৈর্যধারণ করে, যে পর্যন্ত না মৃত্যু অথবা সফর তাদের মধ্যে বিচ্ছিন্রতা আনয়ন করে ।' আমি বলিঃ এ তিন ব্যক্তি কারা যাদের উপর আল্লাহ অসস্তুষ্ট? তিনি বলেনঃ ১. খুব বেশী শপথকারী ব্যবসায়ী, ২. অহংকারী দরিদ্র এবং ৩. অনুগ্রহ প্রকাশকারী কৃপণ |" এ হাদীসটি এ সনদে গারীব। (৩) মুসনাদ-ই-আহমাদে রয়েছে যে, কিন্দা গোত্রের ইমরুল কায়েস নামক ছিল। এটা রাসূলুল্লাহ সেঃ)-এর সামনে পেশ করা হলে তিনি বলেনঃ 'হাযরামী ব্যক্তি প্রমাণ উপস্থিত করুক ।' তার নিকট কোন প্রমাণ ছিল না। তখন রাসূলুল্লাহ (সঃ) বলেনঃ “কিন্দী ব্যক্তি শপথ গ্রহণ করুক ।” তখন হাযরামী লোকটি বলেঃ “আপনি যখন তার শপথের উপরেই ফায়সালা করলেন তখন
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।