বুখারী শরীফ ১০ম খণ্ড
/ ৬০৪
📝 লেখা 📖 পিডিএফ

Wwww.icsbook.info ৩০ বুখারী শরীফ i co EE 220° RAE ah A) sh Sls es RKC ocr oe Ci in: alle is LEY ET Ce NE ERI - Ef i oe 8 al be nl be Le HGS Ol MS hal se [৫৯৬৬ ]কুতায়বা ইব্‌ন সাঈদ (র).... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ সর্ব বলেন, আল্লাহ্র একদল ফেরেশতা আছেন, যারা আল্লাহ্র যিক্রে রত লোকদের তালাশে রাস্তায় রাস্তায় ঘোরাফেরা করেন। যখন তীরা কোথাও আল্লাহ্‌র যিক্রে রত লোকদের দেখতে পান, তখন তাদের একজন অন্যজনকে ডাকাডাকি করে বলেন, তোমরা নিজ নিজ কর্তব্য সম্পাদনের জন্য এদিকে চলে এসো ৷ তখন তারা সবাই এসে তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ঢেকে ফেলেন নিকটস্থ আসমান পর্যন্ত । তখন তাদের রব তাদের জিজ্ঞাসা করেন (অথচ এ সম্পর্কে ফেরেশতাদের চাইতে তিনিই বেশি জানেন) আমার বান্দারা কি বলছে? তখন তারা জবাব দেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ করছে, তারা আপনার ংসা করছে এবং তারা আপনার মাহাত্ম্য বর্ণনা করছে। তখন তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবেন $ হে আমাদের রব, আপনার কসম! তারা আপনাকে দেখেনি । তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখতঃ তারা বলবেন, যদি তারা আপনাকে দেখত, তবে তারা আরও বেশি আপনার ইবাদত করত, আরো অধিক আপনার মাহাত্ম্য বর্ণনা করত, আর বেশি বেশি আপনার পবিত্রতা বর্ণনা করত । বর্ণনাকারী বলেন, তিনি বলবেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবেন, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না । আপনার সত্তার কসম! হে রব ৷ তারা তা দেখেনি । তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তবে তারা কি করত? তারা বলবেন, যদি তারা তা দেখত তাহলে তারা জান্নাতের আরো বেশি লোভ করত, আরো অধিক চাইত এবং এর জন্য আরো অতিশয় উৎসাহী হয়ে উঠত ৷ আল্লাহ্‌ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কিসের থেকে আল্লাহ্র আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে । তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দেবেন, আল্লাহ্র কসম! হে রব! তারা জাহান্নাম দেখেনি ৷ তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা. তা দেখত তখন তাদের কি হত? তারা বলবেন, যদি তারা তা দেখত, তবে তারা এ থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে সাংঘাতিক ভয় করত । তখন আল্লাহ্‌ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের মাফ করে দিলাম ৷ তখন ফেরেশতাদের একজন বলবেন, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে, যে তাদের অন্তর্ভুক্ত নয় বরং সে কোন প্রয়োজনে এসেছে। আল্লাহ্‌ তাআলা বলবেন, তারা এমন উপবিষ্টকারীবৃন্দ যাদের বৈঠকে অংশগ্রহণকারী বিমুখ হয় না । LLY Y JAY Js GSO YMA. ২৬৮০ অনুচ্ছেদ £ ‘লা হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ্‌’ বলা EET ELC NET ER bY AUG Gil ne al be LLL le Ll

— পৃষ্ঠা ৩০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।