2 ৭৮ মাঝারি দেহের অধিকারী মানুষের হাতের চার আজলা এক “সা'’ হয়। (অর্থাৎ দুই হাতের কক্তি একত্র করে চার খাবরিতে যে পরিমাণ খাবার উঠে তাই এক “‘সা’৷) আরবিতে £2 “সা’ নির্দিষ্ট পরিমাপের একটি পাত্রকে বলা হয়, যার দ্বারা দানা জাতীয় শস্য মাপা হয়। একাধিক শস্য যদি এক-‘সা’ এক-‘সা’ মেপে কিগ্রাম দিয়ে ওজন করা হয়, তাহলে এক শস্যের ওজন অপর শস্যের ওজন থেকে কম-বেশী হবে। শস্য ভেদে এক ‘সা’-এর পরিমাণ কম-বেশি হয় মূলত বিভিন্ন প্রকার শস্যের ওজনকে ভিত্তি করে, যেমন এক ‘সা’ চাউল ও এক “সা' ম্যাকারুনার ওজন বরাবর নয়। কারণ, চাউল ম্যাকারুনা অপেক্ষা ওজনে হালকা, তাই যে পরিমাণ চাইল এক “সা’-তে ধরে সে পরিমাণ ম্যাকারুনা তাতে ধরে না। অতএব, দানা জাতীয় এক শ্রেণির শস্যের এক ‘সা’, অপর শ্রেণির শস্যের এক ‘সা’ অপেক্ষা কম-বেশি হবে, যদি ওজন করা হয়। মোটকথা: এভাবে বলা যাবে যে, কত কেজি শম্যে এ সাটি পূর্ণ হবে? কত কেজি চালে এ সাটি পূর্ণ হবে? কত কেজি খেজুরে এ সাটি পূর্ণ হবে? এভাবে। কতক আহলে ইলম কতিপয় শস্যের ‘সা’-কে কেজি দিয়ে নিমোক্তভাবে প্রকাশ করেছেন। যেমন, চাউল দিয়ে সা পূর্ণ হতে ২.৩ কেজি পরিমাণ লাগে। খেজুর দিয়ে ‘সা’ পূর্ণ হতে ৩ কেজি পরিমাণ লাগে। বরবটির সা‘ পূর্ণ হতে ২ কেজি পরিমাণ লাগে। কিশমিশের সা পূর্ণ হতে ১.৬ কেজি পরিমাণ লাগে। ফাসুলিয়ার এক সা' পূর্ণ হতে ২.৬৫ কেজি IslamHouse com
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।