= ৪২০ | দেওয়ার অনুমতি আছে, সেটি খরিদ বা ঝণ করে যেভাবে হোক । অধিক বয়স্ক অথবা ক্রটিযুক্ত অথবা পাঠা যাকাত হিসেবে দিবে না, তবে যাকাত উসুলকারী চাইলে সেটি গ্রহণ করতে সমস্যা নেই। যাকাত উসুলকারী সর্বোত্তম ও সবচেয়ে সুন্দর পশু উসুল করবে না, যেমন বেশি বাচ্চাদানকারী অথবা বেশি মোটা-তাজা অথবা গর্ভবতী পশু। অনুরূপ নর-ছাগল নিবে না, তবে মালিক দিতে চাইলে গ্রহণ করতে সমস্যা নেই । যাকাত হিসেবে দু'বছরের বকরি অথবা আট-নয় মাসের মেষ উসুল করবে। গ. গরুর যাকাত: গরুর যাকাতের নিসাব ৩০টি গরু । নর-মাদী উভয় প্রকার কিংবা শুধু মাদী বা শুধু নর যাই হোক ৩০টি গরু হলে তাতে যাকাত ওয়াজিব হবে। নিসাব পরিমাণ গরুর ওপর হিজরী এক বছর পূর্ণ হলে একটি তাবি বা তাবি‘আহ অর্থাৎ এক বছরের নর বা মাদী গরু যাকাত দিবে। তারপর প্রতি ৪০টি গরু থেকে একটি মুসিন্নাহ অর্থাৎ দুই বছরের গরু যাকাত দিবে। অধিকাংশ আলিম এ কথা বলেছেন। গরু যত বেশি হোক ৩০ ও ৪০ দু'টি সংখ্যায় অর্থাৎ তিন দশক ও চার দশক করে ভাগ করবে: গরুর সংখ্যা | যাকাতের পরিমাণ ১-২৯ যাকাত নেই ৩০-৩৯ ১টি তাবি বা তাবিআহ (১ বছরের গরু) 80-৫৯ ১টি মুসিন্নাহ (২-বছরের গরু) oo |G LO OR TCE IslamHouse com
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।