8১ ১৮ ক্যারেট স্বর্ণের বাজার দর জানবে। কারণ, এই ক্যারেট স্বর্ণ সবার নিকট পরিচিত ও সচরাচর আদান-প্রদান করা হয়, অতঃপর একগ্রীম স্বর্ণের মূল্যকে ৮৫ দিয়ে গুণ দিবে, গুণফল ৮৫ গ্রাম স্বর্ণের বাজার মূল্য, যা স্বর্ণের নিসাব যদি কারও স্বর্ণ-রূপার মূল্য ও নগদ অর্থ এই পরিমাণ বা তার চেয়ে বেশি হয়, তার ওপর দ্বিতীয় ফতোয়া মোতাবেকও যাকাত ওয়াজিব হবে, অর্থাৎ প্রতি হাজার থেকে পঁচিশ টাকা যাকাত দিবে, যেমন পূর্বে বলেছি। খণের যাকাত: আলিমগণ দ্বিমত পোষণ করেছেন যে, মানুষের নিকট যার যাকাতের নিসাব পরিমাণ খূণ বা পাওনা আছে এবং সে খঝণের ওপর হিজরী এক বছরও পূর্ণ হয়েছে, তার যাকাত বের করা কি ওয়াজিব? আলিমদের বিশুদ্ধ মত হচ্ছে, খণের ওপর যাকাত নেই, খণ ফেরত পাওয়া নিশ্চিত বা অনিশ্চিত যাই হোক । খণ ফেরত পাওয়া নিশ্চিত যেমন দেনাদার খণ স্বীকার করে, ভবিষ্যতে অস্বীকার করবে না এবং তার থেকে উসুল করাও সম্ভব। খণ ফেরত পাওয়া অনিশ্চিত যেমন দেনাদার খণ অস্বীকার করে অথবা গরীব-খণ পরিশোধ করার সামর্থ্য তার নেই অথবা খণ নিয়ে টালবাহানাকারী। এসব ক্ষেত্রে যাকাত নেই । কারণ, ঝণ তার পূর্ণ আয়ত্তে নেই, সে তাতে কর্তৃত্ব করার ক্ষমতা রাখে না, যেহেতু তার কাছে নেই, তবুও যারা বলেন, খঝণের ওপর যাকাত ফরয তাদের মতকে মূল্যহীন বলি না। IslamHouse com
— পৃষ্ঠা ২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।