নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড 99 1- হজ্জের হাদয়ী ও কুরবানির উটে কত জন লোক অংশ গ্রহণ করতে পারবে, এই বিষয়টিকে লক্ষ্য করে ওলামায়ে ইসলামের মধ্যে এবং ইসলাম ধর্মের বিদ্বানগণের মধ্যে একটু মতভেদ রয়েছে। তবে ইসলামের বেশির ভাগ পণ্ডিতগণের নিকটে হজ্জের হাদয়ী ও কুরবানির একটি উটে সাত জন লোক অংশ গ্রহণ করতে পারবে। এবং ইসলামের কতকগুলি পণ্ডিতগণের নিকটে হজ্জের হাদয়ী ও কুরবানির একটি উটে দশ জন লোক অংশ গ্রহণ করতে পারবে। 2- আবার কতকগুলি ওলামায়ে ইসলামের মতে কুরবানির একটি উটে দশ জন লোক অংশ গ্রহণ করতে পারবে। তাঁদের দলিল হলো এই যে, আব্দুল্লাহ বিন আব্বাস [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত ৷ তিনি বলেন যে, আমরা আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে এক সফরে ছিলাম। এমতাবস্থায় কুরবানির ঈদ উপস্থিত হলো। তখন আমরা সাত জন লোক একটি গরুতে অংশ গ্রহণ করলাম এবং দশ জন লোক একটি উটে অংশ গ্রহণ করলাম। [জামে তিরমিযী, হাদীস নং 905, এবং সুনান নাসায়ী, হাদীস নং 4392 এবং সুনান ইবনু মাজাহ, হাদীস নং 3131, তবে হাদীসের
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।