নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড অর্থাৎ “সূরা ইখলাস হলো পবিত্র কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য” । হি হাদীস নং 259 - (811) ]। * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবুদ্দারদা, তিনি ওয়াইমের বিন কাইস আল্‌ খাজরাজী আল আনসারী, একজন বিখ্যাত সাহাবী। বদরের যুদ্ধের দিন তিনি ইসলাম গ্রহণ করেন। এই উম্মতের একজন বিশিষ্ট বিচক্ষণ ব্যক্তি (4১৷ ১১৯ ==) হিসেবে তিনি উপাধি লাভ করেছেন। দামেশকে তিনি বিচারপতি ও পবিত্র কুরআনের কারীগণের মধ্যে প্রধান ব্যক্তি হিসেবে প্রসিদ্ধ ছিলেন। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর জীবদ্দশাতে পবিত্র কুরআনের একত্রিকরণ, সংরক্ষণ সংক্রান্ত এবং মুখসহ্থকরণের কাজে নিয়োজিত ছিলেন [রাদিয়াল্লাহু আনহু] । হাদীস গ্রন্থে তাঁর কাছ থেকে বর্ণিত 179 টি হাদীস পাওয়া যায় । তিনি সন 32 হিজরীতে অথবা 31 হিজরীতে 72 বছর বয়সে তৃতীয় খালীফা ওসমান বিন আফ্ফানের শাহাদতবরণের তিন বছর পূর্বে মৃত্যুবরণ করেন।

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।