নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে হাসান (সুন্দর) বলেছেন]। 2। যে হাদীসের মধ্যে দণ্ডায়মান অবস্থায় পানীয় দ্রব্য পান করতে নিষেধ করা হয়েছে, সেই হাদীসটির মধ্যে এই সম্ভাবনা রয়েছে যে, সেই হাদীসটির ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তি লোকজনের জন্য পানীয় দ্রব্য পরিবেশন করে। সুতরাং যে ব্যক্তি লোকজনের জন্য পানীয় দ্রব্য পরিবেশন করবে, তার জন্য উচিত নয় যে, সে রত থাকতে থাকতে স্বয়ং নিজেই দণ্ডায়মান অবস্থায় পানীয় দ্রব্য পান করতে শুরু করবে। কেননা পানীয় দ্রব্য পরিবেশনকারীর কর্তব্য হলো এই যে, সে সকলের জন্য পানীয় দ্রব্য বেতরণ ও পরিবেশন কাজ শেষ করার পর সব শেষে নিজে পান করবে। তাই হাদীসের মধ্যে এসেছে: আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “লোকদেরকে পানীয় দ্রব্য পরিবেশনকারী সবশেষে পান করবে”। [জামে তিরমিযী, হাদীস নং 1894 এবং সহীহ মুসলিম, হাদীস নং 311 - (681) এর অংশবিশেষ তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী এই হাদীসটিকে
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।