নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: মাকেল বিন ইয়াসার আল্‌ মুজানী [রাদিয়াল্লাহু আনহু] শামদেশ থেকে আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে আগমন করেছিলেন। এবং হুদায়বীয়ার সন্ধির ঘটনা সংঘটিত হওয়ার পূর্বেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এবং তিনি আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে বৃক্ষের নীচে আনুগত্যের শপথও গ্রহণ করেছিলেন। আর আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন বৃক্ষের নীচে আনুগত্যের শপথ গ্রহণ করছিলেন, তখন তিনি বৃক্ষের ডাল আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর পবিত্র চেহারা হতে উপরে উঠিয়ে রেখেছিলেন। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা 34 টি। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের পর রিদ্দার যুদ্ধ খালিফা আবু বাকার [রাদিয়াল্লাহু আনহু] এর শাসনামলে সংঘটিত হয়, সেই যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন। আর পারস্য বিজয়ের যুদ্ধেও তিনি মুসলিম সেনাবাহিনীর সাথে অংশগ্রহণ করেন। খালিফা ওমার [রাযিয়াল্লাহু আনহু] তাঁকে বাসরা শহরে আমীর নিযুক্ত করেছিলেন। সেখানে তিনি খালিফা ওমার [রাযিয়াল্লাহু

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।