নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। যে কোনো মুসলিম ব্যক্তির উচিত সে, যেন তার ভালো স্বাস্থ্য এবং সচ্ছলতা প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা অনুযায়ী কল্যাণদায়ক এবং বৈধ ও হালাল র্মজ উপার্জনের কাজে ব্যবহার করে। 2। যে কোনো মুসলিম ব্যক্তির উচিত সে, যখন রোগহীন শরীরের ভালো স্বাস্থ্য এবং আনন্দদায়ক সচ্ছলতার নেয়ামত লাভ করবে, তখন সে যেন মহান আল্লাহর কৃকজ্ঞতা প্রকাশ করে। মহান আল্লাহর কৃতজ্ঞ ব্যক্তি হওয়ার নিদর্শন হলো: মহান আল্লাহর নির্দেশগুলি মেনে চলা, তাঁর বারণকৃত বিষয়গুলি হতে বিরত থাকা । আর এই বিষয়ে যে, ব্যক্তি অবহেলা করবে, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে ধোঁকায় পতিত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে। 3। প্রকৃতপক্ষে ধোঁকায় পতিত হওয়ার অর্থ হলো: হতাশ হওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া এবং দুর্ভাগা হওয়া। সুতরাং যে ব্যক্তি রোগহীন শরীর ও ভালো স্বাস্থ্য পাবে এবং আনন্দদায়ক সচ্ছলতার মহানেয়ামত লাভ করবে। অতঃপর এই মহানেয়ামত নষ্ট করবে এবং তার দ্বারা উপকৃত হবে না। আর সেই মহানেয়ামত প্রাপ্ত হওয়ার কারণে মহান আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে না, সে নিজেই হতাশ হবে, ক্ষতিগ্রস্ত হবে এবং প্রতারিত হয়ে দুর্ভাগা হবে।

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।