নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড বর্ণনা করেন: আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “কোনো মানুষ যখন তার কোনো ভাইকে ভালোবাসবে, তখন সে যেন তাকে অবহিত করে যে, সে তাকে ভালোবাসে” । [সুনান আবু দাউদ, হাদীস নং 5124 এবং জামে তিরমিযী, হাদীস নং 2391, তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান সহীহ (সঠিক) এবং গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্‌ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] । * GB nv xm eY©bvKvix mvnvexi cwiPq: আলকিন্দি [রাদিয়াল্লাহু আনহু] একজন অন্যতম সাহাবী । তিনি শামদেশের হিমস্‌ শহরে অবস্থান করেছিলেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর কাছে যে সমস্ত প্রতিনিধিদল ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আগমন করেছিলেন, সেই সমস্ত প্রতিনিধিদলের সঙ্গে তিনি উপস্থিত হয়ে ছিলেন। তিনি ইসলামী বিজয়ের সমস্ত যুদ্ধে যোগদান করেছিলেন। শামদেশ ও ইরাক বিজয়ের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন। ইয়ারমুক এবং কাদেসিয়ার যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেছিলেন। আর ইসলামের অনিষ্টকারীদের বিরুদ্ধে তিনি কোনো একটি যুদ্ধেও অংশগ্রহণ করা

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।