নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড তবে ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] এর স্বাধীনকৃত দাস হোমরান [রাহিমাহুল্লাহ] হলেন মাদিনা শহরের একজন মহা সম্মানিত বিদ্ধান, মহা জ্ঞানী, বিখ্যাত এবং প্রসিদ্ধ ব্যক্তি । ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] উনাকে দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। হোমরান [রাহিমাহুল্লাহ] সন 75 হিজরীতে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুবরণের তারিখ সম্পর্কে অন্য উক্তিও রয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। এটি একটি মহাহাদীস, এর মধ্যে সন্নিবেশিত হয়েছে প্রকৃত ইসলাম ধর্মে ওজু করার মৌলিক বিবরণ । তাই সমস্ত মুসলিম ব্যক্তির উচিত, তারা যেন ওজু করার এই মৌলিক বিবরণটির জ্ঞান লাভ করে ও যত্ন করে। তবে জেনে রাখা দরকার যে, একবার মাত্র মাথা মাসাহ করার সাথে সাথে দুই কানেরও মাসাহ করতে হবে। কেননা কান দুইটি তো হলো মাথারই অংশ। 2। ওজু এবং নামাজ হলো মহান আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের মাধ্যম। তাই যে ব্যক্তি ওজু করবে, তার উচিত যে, সে যেন ওজু করার পর দুই রাকাআত নামাজ পড়ে। 3। মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন ওজু করার শেষে এই দোয়াটি পাঠ করে। HUD EE LES EEG HAS BLL
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।