নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 257 করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করার কথাটি ভুলে না যায়। 2। শয়তান এবং তার অনুচরগুলি সেই সব বাড়িতে প্রবেশ করে, যে সব বাড়ির লোকজন আল্লাহকে স্মরণ করে না। সুতরাং শয়তান এবং তার অনুচরগুলি তাদের সাথে তাদের বাড়িতে বসবাস করে এবং পানাহার করে। 3। মহান আল্লাহর স্মরণ শয়তানকে বিতাড়িত করে, অনন্ত করুণাময় আল্লাহকে রাজি রাখে, উদ্বিগ্নতা, দুশ্চিন্তা এবং দুঃখ কষ্টকে দূরে রাখে। আর খুশি, আনন্দ, সুখ ও শান্তি নিয়ে আসে। এবং অন্তরে সৃষ্টি করে আল্লাহর ভালোবাসা এবং আল্লাহর জন্য সচেতন থাকার অভ্যাস। অতঃপর মুসলিম ব্যক্তি নিষ্ঠাবান করে আর এমন পদ্ধতিতে মহান আল্লাহর উপাসনা করতে থাকে যে, সে যেন মহান আল্লাহকে দেখতে পাচ্ছে। আরো জেনে রাখা দরকার যে, মহান আল্লাহর স্মরণের দ্বারা মানুষ আল্লাহর দিকে অধিকতর অগ্রসর হতে পারে এবং তাঁর নৈকট্য লাভ করতে সক্ষম হয়।

— পৃষ্ঠা ২৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।