নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 256 ( (2018) - 103 553 5) ole =~) 82 - অর্থ: জাবের বিন আব্দুল্লাহ [রাদিয়াল্লাহু আনহুমা] থেকে বর্ণিত । তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে বলতে শুনেছেন, তিনি বলেছেন: “যখন কোনো ব্যক্তি তার বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার অনুচরদেরকে বলে: আজ এখানে তোমাদের রাত্রিযাপন এবং নৈশ ভোজের কোনো সুযোগ নেই। অন্যথা যখন সে তার বাড়িতে প্রবেশ কালে আল্লাহকে স্মরণ করে না তখন শয়তান তার অনুচরদেরকে বলে: তোমরা রাত্রি যাপন করার সুযোগ পেয়েছো। আর যখন সে আহার কালেও আল্লাহকে স্মরণ করে না, তখন সেই শয়তান তার অনুচরদেরকে বলে: তোমরা নৈশভোজেরও সুযোগ পেয়েছো”। [সহীহ মুসলিম, হাদীস নং 103 - (2018)] ৷ * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 22' নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। বাড়িতে প্রবেশ করার সময় এবং খাবার খাওয়ার সময় আল্লাহকে স্মরণ করার প্রতি এই হাদীসটি উৎসাহ প্রদান করে। সুতরাং মুসলিম ব্যক্তির উচিত যে, সে যেন তার বাড়িতে প্রবেশ
— পৃষ্ঠা ২৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।