নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 25 ((305)- 22 AMS) ol >) 81 - অর্থ: নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রিয়তমা আয়েশা উম্মুলমুমেনীন [রাদিয়াল্লাহু আনহা] থেকে বর্ণিত। তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] যখন জুনুবী অবস্থায় থাকতেন এবং কোনো কিছু খাওয়া অথবা ঘুমাবার ইচ্ছা করতেন, তখন তিনি নামাজের জন্য ওজু করার ন্যায় ওজু করতেন। [সহীহ মুসলিম, হাদীস নং 22 - (305)]। * এই হাদীস বৰ্ণনাকারিণী সাহাবীয়ার পরিচয় পূর্বে 16 নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1 জুনুবী ব্যক্তি তাকেই বলা যেতে পারে, যে ব্যক্তি যৌনকর্ম বা যৌন সংসৰ্গ করবে যদিও তাতে বীর্যপাত না ঘটে। কিংবা যে ব্যক্তি বীর্যপাত করবে যদিও তাতে যৌনমিলন না ঘটে৷ এই বিষয়ে নারী পুরুষের মধ্যে কোনো তফাত নেই । আর জুনুবী ব্যক্তির জন্য গোসল করার পূর্বে পানাহার করা এবং পুনরায় শারীরিক সম্পর্ক ও যৌনমিলন করা জায়েজ।
— পৃষ্ঠা ২৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।