নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড Een * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আব্ুল্লাহ বিন জাময়া আল কুরাশী আল আসাদী [রাদিয়াল্লাহু আনহু] হলেন এক জন সাহাবী। ওসমান বিন আফ্ফান [রাদিয়াল্লাহু আনহু] এর শাহাদাত বরণ করার সময় যে ফ্যাসাদ ঘটেছিলো, সেই ফ্যাসাদের সময় সন 35 হিজরীতে তাঁকে হত্যা করা হয়েছিলো। আবার এটাও বলা হয়েছে যে, মাদীনা মুনাওয়ারাতে যখন ইওযুল হার্রাতে ফ্যাসাদ ঘটেছিলো, সেই ফ্যাসাদের সময় সন 63 হিজরীতে তাঁকে হত্যা করা হয়েছিলো। এই বিষয়ে মহান আল্লাহই অধিক জানেন। [রাদিয়াল্লাহু আনহু] * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। প্রকৃত ইসলাম ধর্ম নারীদেরকে সম্মান ও মর্যাদা প্রদান করার প্রতি আহ্বান জানায়। এবং তাদের সাথে সুন্দর পন্থায় নম্রতা এবং ভদ্রতা বজায় রেখে ধৈর্যের সহিত জীবনযাপন করার প্রতিও আহ্বান জানায়। যেহেতু তাদের প্রতি ধৈর্যধারণ করা এবং তাদেরকে দৈহিক কষ্ট না দেওয়াই হলো সর্বোত্তম আচরণ। 2। প্রকৃত ইসলাম ধর্ম মানুষকে সুন্দরভাবে ভালোবাসার সহিত এবং উদারতার সহিত সদাচরণ বজায় রেখে
— পৃষ্ঠা ২৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।