নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 24S আনহু] হলেন এক জন আমির এবং রাষ্ট্রীয় শাসকগণের অন্তর্ভুক্ত বিখ্যাত সাহাবী । তিনি মাক্কা বিজয়ের সময় ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি সিজিস্তান এবং কাবুল ইত্যাতি এলাকায় যুদ্ধ করে জয়ী হন। এবং সেখানে তিনি রাষ্ট্রীয় নেতা ও বিশিষ্ট শাসক নিযুক্ত হন। অতঃপর খোরাসানে যুদ্ধ করে তিনি সেখানে জয় লাভ করেন। পরে তিনি বাসরা শহরে ফিরে আসেন । তাঁর মূতা যুদ্ধেও অংশগ্রহণ করার বিষয়টি একটি বিখ্যাত ঘটনা। তাঁর বর্ণিত হাদীসের সংখ্যা হলো 14টি। এবং সেখানেই তিনি সন 50 হিজরীতে মৃত্যুবরণ করেন। তবে এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। [রাদিয়াল্লাহু আনহু] * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, সৃষ্টি জগতের কোনো বস্তুর বা ব্যক্তির কসম খাওয়া হারাম। তবে আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলেছিলেন, যে ব্যক্তি তাঁর কাছে ইসলামের বিধি বিধান জানতে চেয়েছিলেন: “তাঁর পিতার শপথ সে যদি সত্য কথা বলে থাকে, তাহলে সে নিশ্চয় জাহান্নাম থেকে পরিত্রাণ প্রাপ্ত ব্যক্তি”। [দেখতে পারা যায় সহীহ মুসলিম, হাদীস নং 9 - (11)] ।
— পৃষ্ঠা ২৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।