নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 237 2। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, যে বাড়ির লোকজন খেজুর খেতে থাকবে, সে বাড়ির লোকজন ক্ষুধার্ত হবেনা। 31 ইসলাম ধর্মের পণ্ডিতগণের মধ্যে থেকে কতকগুলি পণ্ডিত (মহান আল্লাহ তাঁদের প্রতি দয়া করুন) বলেছেন: যখন সেই সমাজের প্রয়োজনীয় বিষয় এবং খাদ্যদ্রব্য খেজুর ব্যতীত অন্য কোনো জিনিস থাকবে, তখন সেই সমাজের জন্য এই হাদীসটি প্রযোজ্য নয়। যেহেতু আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এই উপদেশটি মাদীনাবাসীকে প্রদান করছিলেন এবং বলেছিলেন যে, “তাদের কাছে খেজুর না থাকলে তারা ক্ষুধার্ত অবস্থায় থাকবে”। কেননা তারা তো সেই সময়ে খেজুর খাওয়ার অভ্যাসে অভ্যাসিত ছিলো। এবং খেজুরই তাদের সমাজে প্রধান খাদ্যদ্রব্য হিসেবে গণ্য করা হতো। এই পদ্ধতিতে তাঁরা এই হাদীসটির ব্যাখ্যা প্রদান করেছেন। কিন্তু এই ব্যাখ্যারটির দ্বারা মনের মধ্যে তৃপ্তি আসছে না। কেননা এই ব্যাখ্যার দ্বারা খেজুরের সমস্ত বৈশিষ্ট্য নষ্ট হয়ে যায়। আর খেজুরকে পৃথিবীর যে কোনো সাধারণ খাদ্যদ্রব্য হিসেবে গণ্য করা হয়। এই বিষয়ে মহান আল্লাহই অধিক জানেন।
— পৃষ্ঠা ২৩৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।