নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড es 1। প্ৰকৃত ইসলাম ধৰ্মে মালের মহা মর্যাদা রয়েছ এবং মহান আল্লাহ এমন কতকণগুলি ইবাদত উপাসনা নির্ধারিত করেছেন, যেই উদাহরণস্বরূপ বলা যেতে পারে: জাকাত প্রদান করা, হজ্জ পালন করা এবং মহান আল্লাহর পথে জেহাদ করা ইত্যাদি। এবং সমস্ত মানুষের জীবনধারণের উপায় এবং তাদের জীবনরক্ষার প্রয়োজনীয় জিনিস অর্জন করার মাধ্যম হলো মাল। এই কারণেই প্রকৃত ইসলাম ধর্ম মাল বর্জন করার উপদেশ প্রদান করে নি, কিন্তু হওয়া থেকে সতর্ক করেছে। অনুরূপভাবে প্রকৃত ইসলাম ধর্ম মালের প্রতি অত্যধিক লোভ করা এবং মালের প্রতি ভীষণ আকৃষ্ট হওয়া ঘৃণা করেছে। 2। মহান আল্লাহর ইবাদত উপাসনাতে মানুষের বয়স যতো লঙ্কা হবে, ততোই সে মহান আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারবে। এবং পরকালে তার মর্যাদা অতি উচ্চ হবে। কেননা বশি লঙ্বা বয়স ধরে সৎ কর্ম সম্পাদন করলে সেই সৎ কর্মের মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভ হয়। 3। সৎ কর্ম ছাড়া শুধু লম্বা বয়স মানুষের জন্য কল্যাণদায়ক হয় না। তবে প্রকৃত ইসলাম ধর্মের শিক্ষা মেনে চলার সাথে সাথে লঙ্কা বয়স মানুষের জন্য কল্যাণদায়ক হয়। তাই সৎ কর্ম ছাড়া শুধু লঙ্কা বয়স প্রাপ্ত হওয়ার বিষয়টিকে প্রকৃত ইসলাম ধর্ম ঘৃণা করেছে।

— পৃষ্ঠা ২১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।