নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ٢٨٤
📝 نص 📖 PDF

নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড করেন। নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সান্নিধ্যে ধারাবাহিক ভাবে 10 বছর যাবৎ থেকে তাঁর খাদেম-সেবক হিসেবে সর্বোত্তম উপাধি লাভ করেন। এবং আল্লাহর রাসূলের মৃত্যু পর্যন্ত তিনি তাঁর দেখমতে রত থাকেন। অতঃপর দামেশকে চলে যান, সেখান থেকে বাসরায় গমন করেন। তিনি অনেক হাদীস বর্ণনা করেছেন, তার বর্ণিত হাদীসের সংখ্যা 2285 টি। তিনি বাসরা শহরে একশত বা তার অধিক বয়স প্রাপ্ত হয়ে সন 93 হিজরীতে মৃত্যুবরণ করেন [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। এই হাদীসটির মধ্যে (4১1) শব্দটির ভাবার্থ হলো: বিশুদ্ধ সাদা, তবে আরবী ভাষার কতকগুলি ভাষাবিদ বলেছেন: সাদা এবং কিছু কালো ডোরাকাটা বর্ণের রেখাযুক্তকে আল আমলাহ (2৮১) বলে। তবে এই বিষয়ে অন্য উক্তিও রয়েছে। 2। যে ব্যক্তি কুরবানির পশু বা অন্য চতুষ্পদ জন্তু জবাই করবে, সে যেন জবাই করার সময় বিসমিল্লাহ বলে জবাই করে। এবং বিসমিল্লাহ বলার সাথে সাথে আল্লাহু আকবার বলাও উত্তম। 3। কুরবানির শর্তাবলির মধ্যে এই বিষয়টি রয়েছে যে, কুরবানির জন্তু যেন গৃহপালিত চতুষ্পদ জন্তুর অন্তর্ভুক্ত হয়। যেমন:- উট, গরু এবং ছাগল । তবে ছাগলের মধ্যে পড়ছে: ভেড়া বা মেষ ও দুম্বা

— صفحة ٢١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.