নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 202 হিজরতের 22 বছর পূর্বে মাক্কা মহানগরীতে জন্ম গ্রহণ করেন। তিনি মাদীনায় হিজরত করেন। এবং বদরের যুদ্ধ ছাড়া আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন। বদরের যুদ্ধে তিনি এই জন্য অংশগ্রহণ করতে পারেন নি যে, আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁকে কুরাইশ বংশের বাণিজ্যিক যাত্রিদলের সংবাদ সংগ্রহ করার উদ্দেশ্যে শাম দেশের রাজপথের দিকে গুপ্তচর হিসেবে প্রেরণ করেছিলেন। যে দশজন সাহাবীকে দুনিয়াতেই জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই দশজন সাহাবীগণের মধ্যে হলেন তিনি একজন। ইসলাম ধর্ম আবির্ভূত হওয়ার প্রথম দিকেই তিনি এবং তাঁর স্ত্রী ও সহধর্মিণী উমম জামীল ফাতিমা বিনতুল খাত্তাবসহ এক সাথে ইসলাম গ্রহণ করেছিলেন। আবুল আওয়ার সাঈদ বিন জ্যাইদ [রাদিয়াল্লাহু আনহু] মাদীনায় হিজরত করেন। এবং ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করেন। আর আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে আরো সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন। যেহেতু তিনি বদরের যুদ্ধের

— পৃষ্ঠা ২০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।