নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস_পঞ্চম খণ্ড আলাইহি ওয়াসাল্লাম] এর সাথে সমস্ত যুদ্ধে তিনি যোগদান করেছেন। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণের পর শামদেশে ইয়ারমূকের যুদ্ধেও তিনি অংশ গ্রহণ করেছিলেন। ওমার [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে ইসলাম ধর্মের শিক্ষা প্রদানের জন্য কুফা শহরে প্রেরণ করেছিলেন। ওসমান বিন আফফান [রাদিয়াল্লাহু আনহু] তাঁকে সেখানে আমীর নিযুক্ত করেছিলেন। ওসমান বিন আফফান তাঁকে আবার মাদীনায় আসতে নির্দেশ প্রদান করেছিলেন। তিনি মাদীনায় সন 32 হিজরীতে 60 বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবং মাদীনার বিখ্যাত আলবাকী কবরস্থানে তাঁকে দাফন করা হয় [রাদিয়াল্লাহু আনহু] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1 এই হাদীসটির মধ্যে J এ৷)& শব্দ দুটির ভাবার্থ হলো: জুতার ফিতা, এই ফিতাটি মানুষের অতি সন্নিকটে অবস্থিত। অতি নিকটবততীর বস্তুকে বুঝানোর জন্য এই শব্দ দুটি প্রবাদ বাক্য হিসেবে ব্যবহার করা হয়। 2 প্রকৃত ইসলাম ধর্ম একটি সহজসাধ্যতা এবং স্বচ্ছন্দতার ধর্ম; সুতরাং এই ধর্মের আকীদা বা মতবাদ অতি সহজ; তাই তাতে কোনো প্রকারের অস্পষ্টতা ও জটিলতা নেই। এই ধর্মের ইবাদত বা উপাসনার নিয়ম পদ্ধতিও খুব সহজ; তাই তাতেও কোনো

— পৃষ্ঠা ১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।