নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড LE এবং নিরাপত্তা প্রদান করেছেন। আর সে যেন মহান আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে পাপ না করার জন্য প্রতিজ্ঞা করে তওবা করে। কেননা যে ব্যক্তি আন্তরিকতার সহিত তওবা করবে, মহান আল্লাহ তার তওবা গ্রহণ করবেন এবং ইহকালে ও পরকালে তাকে ক্ষমা করবেন। 2। যে কোনো মুসলিম ব্যক্তির উচিত কাজ হলো এই যে, সে যেন নিজের পাপগুলিকে লুকিয়ে রাখে এবং অন্য কোনো লোকের কাছে বা কোনো শাসকের কাছে অথবা কোনো আদালতের বিচারক কিংবা বিচারপতির কাছে তার কোনো পাপের কথা স্বীকার না করে। কিন্তু সে নিজের অন্তরের মধ্যে সমস্ত পাপকে ঘৃণা করে আল্লাহর কাছে অনুতপ্ত হয়ে ভবিষ্যতে পাপ না করার জন্য দৃঢ়ভাবে সত্য প্রতিজ্ঞা করে তওবা করবে এবং তাতে অটল থাকবে। আর পাপের কথা স্বীকার না করে এটাই পন্থা অবলম্বন করবে। কেননা, এটাই পন্থা অবলম্বন করা তার জন্য বেশি ভালো। যেহেতু সত্য পন্থায় অনুতপ্ত হয়ে ভবিষ্যতে পাপ না করার জন্য মহান আল্লাহর কাছে নিষ্ঠাবান হয়ে তওবা করলে তিনি অবশ্যই তওবা কবুল করবেন।
— পৃষ্ঠা ১৭৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।