নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 152 নেত্রী এবং হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা”। [জামে তিরমিযী, হাদীস নং 3781, ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান এবং গারীব (এক পন্থায় বর্ণিত) বলেছেন। আল্লামা নাসেরুদ্দিন আল্ আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] অপরিসীম গুণের আধার ফাতেমা যখন 15 বছর 5 মাস বয়সে উপনীত হন, তখন আল্লাহর রাসুল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর বিয়ে আলী [রাদিয়াল্লাহু আনহু] এর সঙ্গে দেন। ফাতেমা [রাদিয়াল্লাহু আনহা] আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর অতি আদরিণী অত্যাধিক ম্লেহের পাত্রী ছিলেন। ফাতেমা [রাদিয়াল্লাহু আনহা] আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর মৃত্যুবরণ করার ছয় মাস পর রমাজান মাসের 3 তারিখে সন 11 হিজরীতে মৃত্যুবরণ করেন। এবং তাঁকে রাত্রি বেলায় আল বাকী কবরস্থানে দাফন করা হয় [রাদিয়াল্লাহু আনহা] । * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, মাসজিদে প্রবেশ করার সময় আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর প্রতি দরূদ ও সালাম পাঠ করার পর এই দোয়াটি পড়া উচিত।
— পৃষ্ঠা ১৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।