নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 151 [রাদিয়াল্লাহু আনহা] । ফাতেমা [রাদিয়াল্লাহু আনহা] আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সর্ব কনিষ্ঠা সন্তান। তিনি জন্মগ্রহণ করেন মুহাম্মাদ [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর বা দূত নির্ধারিত হওয়ার পূর্বেই। তিনি একজন পবিত্ৰা এবং উচ্চ মর্যাদাশীল ব্যক্তিত্বের অধিকারিণী ছিলেন। তিনি ব্যক্তিগতভাবেই ছিলেন আত্মিক এবং চারিত্রিক উৎকৃষ্ট গুণাবলির কারণে মহা মর্যাদার অধিকারিণী। আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] কে তিনি নিজের জীবনের উত্তম আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। তাই তিনি ছিলেন ধৈৰ্যশালিনী, ধর্মপরায়ণা, ন্যায়পরায়ণা, সর্বোত্তম আদবকায়দায় সুসজ্জিতা, আল্লাহর প্রতি সন্তুষ্টা এবং তাঁর কৃতজ্ঞতা জ্ঞাপনকারিণী আলোকোজ্জ্বল অস্তিত্বের মহীয়সী নারী । ফাতেমা [রাদিয়াল্লাহু আনহা] এর মর্যাদা ও গুণাবলির অনেক কথা রয়েছে, তার মধ্যে থেকে এখানে কয়েকটি কথা উল্লেখ করা হলো: আল্লাহর নাবী [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “একজন ফেরেশতা যিনি আজকের এই রাতের আগে কখনও পৃথিবীতে অবতরণ করেন নি। তিনি আমাকে সালাম দেওয়ার জন্য এবং আমার জন্য এই সুখবর বহন করে আনার জন্য মহান
— পৃষ্ঠা ১৫১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।