নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড end “তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি যখন মাসজিদে প্রবেশ করবে, তখন সে এই দোয়াটি পাঠ করবে”: MEAT OH EB Eli" অর্থ: “হে আল্লাহ! আপনি আমার জন্য আপনার করুণার দরজাগুলি খুলে দিন”। “আর যখন সে মাসজিদ থেকে বের হবে, তখন সে এই দোয়াটি অর্থ: “হে আল্লাহ! আমি আপনার অনুগ্রহ প্রার্থনা করছি”। [সহীহ মুসলিম, হাদীস নং 68 -(713)]। * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবুন্মাঈদ আসসায়েদী আল আনসারী, তাঁর উপনাম বা কুনিয়াত ও ডাকনামে বিখ্যাত সাহাবী তাঁর প্রকৃত নামের বিষয়ে মতভেদ রয়েছে। তাই তাঁর নামের বিষয়ে বলা হয়েছে: তিনি হলেন আব্দুর রহমান বিন সায়াদ ইবনুল মুনজির। আবার এটাও বলা হয়েছে যে, তিনি হলেন আল মুনজির বিন সায়াদ। তিনি আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সাহাবীগণের মধ্যে ছিলেন প্রকৃত ইসলামের বিধিবিধানের একজন পণ্ডিত ও বিশেষজ্ঞ বা আইনজ্ঞ।
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।