নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 144 Es Abe Alias saa) (dil, 44 - অৰ্থ: আনাস [রাদিয়াল্লাহু আনহু] থেকে বর্ণিত, তিনি বলেন: আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] বলেছেন: “যে ব্যক্তি দুইটি কন্যাকে যত্নসহকারে প্রতিপালন করবে, আমি ও সেই ব্যক্তি জান্নাতে এই দুইটির মত থাকবো। আর তিনি স্বীয় দুইটি আঙ্গুল দ্বারা ইশারা করলেন” । [জামে তিরমিযী, হাদীস নং 1914 এবং সহীহ মুসলিম, হাদীস নং 149 - (2631), তবে হাদীসের শব্দগুলি জামে তিরমিযী থেকে নেওয়া হয়েছে। ইমাম তিরমিযী হাদীসটিকে হাসান গারীব বলেছেন। এবং আল্লামা নাসেরুদ্দিন আল আলবাণী হাদীসটিকে সহীহ (সঠিক) বলেছেন] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 3 নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। এই হাদীসটির দ্বারা প্রমাণিত হয় যে, কন্যা সন্তান প্রাপ্ত হওয়ার বিষয়টি হলো মহান আল্লাহর কাছ থেকে কল্যাণ লাভ করার উপাদান৷ এবং কন্যা সন্তানদেরকে যত্বসহকারে প্রতিপালন করা
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।