নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড প্রদান করবে, (এবং মহান আল্লাহ বৈধ পবিত্র হালাল উপার্জনের মাল ছাড়া অবৈধ মালের দান প্রদান কবুল করেন না।) মহান আল্লাহ তাঁর ডান হাত দ্বারা তা অত্যন্ত সমাদরের সহিত কবুল করবেন। অতঃপর আল্লাহ্ উক্ত দান প্রদানকারীর কল্যাণার্থে তা প্রতিপালন করবেন। যেমন তোমাদের মধ্যে থেকে কোনো ব্যক্তি অশ্বশাবক বা ঘোড়ার বাচ্চা কিংবা উট অথবা গরুর দুধ ছাড়ানো বাচ্চার প্রতিপালন করে থাকে, অবশেষে সেই দানটি বিশাল একটি পাহাড় সমতুল্য হয়ে যাবে”। [সহীহ বুখারী, হাদীস নং 1410 এবং সহীহ মুসলিম, হাদীস নং 63 -(1014), তবে হাদীসের শব্দগুলি সহীহ বুখারী থেকে নেওয়া হয়েছে] । * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয়: আবুন্থরায়রা আব্দুর রহমান বিন সাখার আদ্দাওসী আল ইয়ামানী [রাদিয়াল্লাহু আনহু] । তিনি আল্লাহর রাসূলের সর্বাধিক হাদীস বর্ণনাকারী সাহাবী । তাঁর কুনিয়াত (ডাকনাম) আবুহুরায়রা হিসেবে বিখ্যাত । এর কারণ হলো যে, তিনি বিড়াল নিয়ে খেলা করতেন ও কতকগুলি লোকের ছাগল চরাতেন। সপ্তম হিজরীতে খায়বার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেন। অতঃপর তিনি 4 বছর পৰ্যন্ত নাবী কারীম [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] এর সান্নিধ্যে
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।