নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড — নির্বাচিত হাদীস পঞ্চম খন্ড
/ ২৮৪
📝 লেখা 📖 পিডিএফ

নির্বাচিত হাদীস-পঞ্চম খণ্ড 113 * এই হাদীস বর্ণনাকারী সাহাবীর পরিচয় পূর্বে 11 নং হাদীসে উল্লেখ করা হয়েছে। * এই হাদীস হতে শিক্ষণীয় বিষয়: 1। মহান আল্লাহ তাঁর পবিত্র গ্রন্থ আল কুরআনের মধ্যে যে ভাবে নিজের বিবরণ প্রদান করেছেন এবং আল্লাহর রাসূল [সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম] তাঁর নির্ভরযোগ্য হাদীসের মধ্যে যে ভাবে মহান আল্লাহ্‌র বিবরণ প্রদান করেছেন সেই ভাবেই মহান আল্লাহ্‌র প্রতি ঈমান স্থাপন করা অপরিহার্য। এবং তাতে কোনো প্রকার বিকৃত, পরিবর্তন, পরিবর্ধন, অস্বীকার বা প্রত্যাখ্যান, সাদৃশ্য বর্ণনা বাদৃষ্টান্ত ্থাপন করা এবং ধরণ, গঠন ও পদ্ধতি নির্ধারণ করা চলবে না। তাই মহান আল্লাহর দৃষ্টিপাত করা বা তাকানো অথবা দেখার বিষয়টি তাঁর জন্য সাব্যস্ত রয়েছে। সুতরাং মহান আল্লাহ্‌ যেমনভাবে দৃষ্টিপাত করা বা তাকানো অথবা দেখার উপযোগী তেমনিভাবেই তিনি দৃষ্টিপাত করেন বা তাকান অথবা দেখেন। আর মহান আল্লাহর এই দৃষ্টিপাত করা বা দেখার গুণ ও বৈশিষ্ট্যটি তাঁর ক্রিয়া সম্পাদন এবং কার্যপরম্পরার গুণাবলির অন্তর্ভুক্ত রয়েছে

— পৃষ্ঠা ১১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।